Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে এই পাঁচ স্টকে নজর রাখার পরামর্শ দিচ্ছেন মার্কেট বিশেষজ্ঞারা। বাজারের পরিস্থিতির দিকে নজর লগ্নিকারীদের (Stock Market)।
নজর রাখুন এই পাঁচ স্টকে (Stock Market)
শেষ ট্রেডিং সেশনে লোয়ার পয়েন্টে শুরু করলেও ঘুরে দাঁড়িয়েছে শেয়ার মার্কেট আর সেই ঘুরে দাঁড়ানোর সাক্ষী থেকেছে দেশের শেয়ার মার্কেট। নিফটি৫০ বেড়েছে ০.২৩ শতাংশ বা ৫৭ পয়েন্ট। এর জেরে সেনসেক্স বেড়েছে ০.২৮ শতাংশ বা ২২৮ পয়েন্ট। বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সেনসেক্স রয়েছে ৮১ হাজার ২০৭ পয়েন্টে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ২৪,৮৯৪ পয়েন্টে রয়েছে নিফটি৫০ (Stock Market)।
শেষ ট্রেডিং সেশনে মেটাল সেক্টরের একাধিক স্টককে ভাল পারফর্ম করতে দেখা গেছেন তাছাড়াও দুরন্ত পারফরম্যান্স করেছে প্রাইভেট ও পাবলিক ব্যাঙ্কগুলি, যার জেরে সেনসেক্স ও নিফটি৫০ ঘুরে দাঁড়িয়েছে আবার। সোমবার সপ্তাহের প্রথম ট্রেডিং সেশনে বাজারের পরিস্থিতির উপর নজর থাকবে লগ্নিকারীদের। এই পরিস্থিতিতে কোন কোন স্টক কেনার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা জেনে নিন।
টিভিএস মোটর কোম্পানি
টিভিএস মোটর কোম্পানির স্টকের ধারাবাহিক বুলিশ প্যাটার্ন রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম এখন ৩ হাজার ৪৪৭ টাকা। এর টার্গেট প্রাইস ৩ হাজার ৭০০ এবং স্টপ লস ৩ হাজার ৩৫০ টাকা।
জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাশিউটিক্যালস
এই কোম্পানির স্টকের বুলিশ প্যাটার্নকে কাজে লাগিয়ে শর্ট টার্মে লাভ তোলার পরামর্শ দিচ্ছেন মার্কেট এক্সপার্টরা। জেবি কেমিক্যালস অ্যান্ড ফার্মাশিউটিক্যালস সংস্থার স্টকের দাম এখন ১ হাজার ৬৬৮ টাকা। এর টার্গেট প্রাইস ১ হাজার ৭৫০ টাকা এবং স্টপ লস ১ হাজার ৬৪০ টাকা।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ারও উল্লেখযোগ্য পারফরম্যান্স থাকায়, এই সংস্থার উপর নজর রাখতে বলছেন বিশেষজ্ঞরা। এই সংস্থার স্টকের দাম এখন ১১৪ টাকা। এর টার্গেট প্রাইস ১১৯ টাকা এবং স্টপ লস ১০৯ টাকা।

আরও পড়ুন: Sreemoyee Chattoraj : তিনশো ষাট ডিগ্রি ঘুরে গেছে জীবন, শ্রীময়ীর হাতে বিশেষ লক্ষ্মীলাভ
এইচবিএ ইঞ্জিনিয়ারিং
এই সংস্থার শেয়ারের উপরও ভরসা রাখছেন মার্কেট এক্সপার্টরা। এই সংস্থার প্রতি শেয়ারের দাম এখন ৮৪৬ টাকা। এর টার্গেট প্রাইস ৯০০ টাকা এবং স্টপ লস ৮২৬ টাকা।
সিজি পাওয়ার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশনস
এই সংস্থার শেয়ার নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এই কোম্পানির প্রতি শেয়ারের দাম এখন ৭৪৭ টাকা। এর টার্গেট প্রাইস ৭৮৫ টাকা এবং স্টপ লস ৭৩০ টাকা (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


