Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাঙ্কিং সেক্টরের পাশাপাশি সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে বৃদ্ধির মুখ দেখেছে দুই ইনডেক্স সূচক (Sensex and Nifty50)।
সপ্তাহের শেষ ভাল কাটল দালাল স্ট্রিটের (Sensex and Nifty50)
চলতি সপ্তাহও লগ্নিকারীরা কাটিয়েছেন উৎকণ্ঠার মধ্যে। তবে শেষ ট্রেডিং সেশনে পজিটিভ সেন্টিমেন্ট ধরে রাখল দালাল স্ট্রিট। বৃদ্ধির মুখ দেখেছে সেনসেক্স এবং নিফটি৫০। দেশের তিন বেসরকারি ব্যাঙ্কের শেয়ারে বড় অঙ্কের উত্থানের কারণেই এই বৃদ্ধি বলে মনে করছেন বিশ্লেষকরা। শেষ ভাল হলেও আগামী সপ্তাহে কোন ধারা বজায় থাকবে সেটা নিয়ে এক্ষুণি নিশ্চিতভাবে কিছু বলা কঠিন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Sensex and Nifty50)।
শুক্রবার নিফ্ট৫০ ৬৪ পয়েন্ট বা ০.২৭ শতাংশ বেড়ে শেষ করেছে ২৩,৭১৯ পয়েন্টে। অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে ২৩২ পয়েন্ট বা ০.৩০ শতাংশ। এর জেরে সেনসেক্স শেষ করেছে ৭৫,৪১৫ পয়েন্টে।
তবে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের বৃদ্ধি হলেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সগুলির পারফরম্যান্স দেখে খুশি নন লগ্নিকারীরা। বিএসই ১৫০ মিড ক্যাপ ইনডেক্স ০.১১ শতাংশ বাড়লেও বিএসই ২৫০ ইনডেক্স ০.২৬ শতাংশ কমেছে।
শুক্রবারের শেষ ট্রেডিং সেশনে সেক্টরাল ইন্ডেক্সগুলির মধ্যে মিক্সিড পারফরম্যান্স দেখা গিয়েছে। একদিকে যেমন ব্যাঙ্কিং এবং ফিনান্স সেক্টরের ইনডেক্স স্ট্রং পারফরম্যান্স দেখিয়েছে তেমন কয়েকটি ইনডেক্স মিক্সিড পারফর্ম করেছে এবং পয়েন্ট কমেছে। এর মধ্যে সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে প্রাইভেট ব্যাঙ্ক, ফিনানশিয়াল সার্ভিস, ব্যাঙ্ক, সার্ভিসেস সেক্টর এবং মেটালের। তবে পয়েন্ট কমেছে এই দিনের ট্রেডিং সেশনে বেশ কয়েকটি স্টকের। সেগুলি হল ফার্মা, মিডিয়া, আইটি, ক্যাপিটাল মার্কেটের মত সেক্টরাল ইনডেক্সের (Sensex and Nifty50)।
আরও পড়ুন: Sunrisers Hyderabad: হেরেও জায়গা ধরে রাখলেন কোহলিরা
শুক্রবার বেলায় আন্তর্জাতিক মার্ককেটে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ২ শতাংশ বেড়ে ১০৫ ডলার ছাড়িয়ে গেছে। অন্যদিকে আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে অনিশ্চিয়তা অব্যাহত। তবে তেলের দামের বৃদ্ধির মধ্যে টাকার দামের উত্থান পজিটিভ সেন্টিমেন্টের সহায়ক হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।


