Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হঠাৎই হিজাব পরে দর্শকদের সামনে কেন এলেন দীপিকা (Ranveer-Deepika) ? অপরদিকে রাণবীর সিংকেও ( Ranveer sing) দেখা যাচ্ছে শেখদের পোশাকে। মেয়ে দুয়ার জন্মের পর এ কেমন পরিবর্তন হল তারকা দম্পতির?
জীবনে আশার আলো (Ranveer-Deepika)
এক বছর আগেই রণবীর (Ranveer-Deepika) ও দীপিকার ( Deepika) ঘর আলো করে এসেছেন তাঁদের প্রথম কন্যা সন্তান। ভালোবেসে মেয়ের নাম রেখেছেন দুয়া।( Dua) মেয়ের জন্মের পর থেকেই সেভাবে কাজ করেননি অভিনেত্রী ( Actress) দীপিকা। সাথে বাদ পড়েছেন একের পর এক ছবি থেকে। রণবীর সিং এর ক্ষেত্রেও গল্পটা খানিকটা একই রকম । শেষ দু বছরে তাঁকে বড় কোনও কাজে ভালো ভাবে দেখতে পাননি দর্শকরা।
কাজ থেকে বিরত থাকা (Ranveer-Deepika)
মেয়ের জন্মের পর থেকেই তাঁদের জীবনে ঘটেছে আমূল (Ranveer-Deepika) পরিবর্তন। নিজেদেরকে সবকিছু থেকে বিরত রেখেছেন এই দম্পতি। তাঁরা মেয়ে দুয়াকে (Dua) নিয়ে নতুন জার্নিকে ভীষণ ভাবে উপভোগ করছেন এই সময়। মেয়েকে কখনো একা রেখে যান না এই দম্পতি। সর্বদাই মেয়ের সাথেই তাঁরা সময় কাটাচ্ছেন। মেয়ের বয়স এক বছর হতেই নতুন চমক আনলো এই তারকা দম্পতি।
রণবীর দীপিকার নতুন রূপ (Ranveer-Deepika)
হঠাৎই রণবীর সিং ( Ranveer sing) ও দীপিকাকে ( Deepika) দেখা গেল নতুন রূপে। দীপিকার পরনে রয়েছে হিজাব । অপরদিকে রণবীর সিং এর পরনে রয়েছে শেখদের পোশাক। হঠাৎ তাদের এরকম রূপ বদলের রহস্যটা কী? মেয়ের জন্মের পরে এমন কি ঘটল এই তারকা দম্পতির জীবনে? তাঁদের এই ধরনের পোশাক পরতে হয়েছে কেন? রণবীর সিং তাঁর পোশাক বা ফ্যাশন সেন্স নিয়ে চর্চায় থাকেন দর্শক মহলে। তিনি নির্দ্বিধায় সব রকম পোশাক পরেন এবং সেটিকে খুব ভালো ভাবেও ম্যানেজ করেন।অভিনেতা( Actor) বরাবরই তাঁর সাজ সজ্জা নিয়ে চর্চায় থাকেন।
দীপিকার সাজ পোশাক
দীপিকাও তাঁর সাধারণ সীমিত সাজগোজের জন্য প্রশংসা পেয়ে থাকেন দর্শক মহল থেকে। দীপিকা সর্বদাই এয়ারপোর্টের সাজ পোশাকের জন্য সাধারণ মানুষ থেকে বলিউডের তারকাদের প্রশংসা পান। সম্প্রতি দীপিকার রানবির কাপুরের ( Ranbir Kapoor) একটি এয়ারপোর্টের ভিডিও, যেখানে দেখা যাচ্ছে রানবীর ও দীপিকাকে হঠাৎই এয়ারপোর্টে ( Airport) দেখা এবং তারপরেই একে অপরকে উষ্ণ আলিঙ্গন করেন। এই ভিডিওটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ে দর্শক মহল। এর মাঝেই আবার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে বহুদিন পর রণবীর সিং ও দীপিকা একসাথে অন্য রূপে ধরা দিয়েছেন। রণবীর সিং নিজের সামাজিক মাধ্যমের ( Social Media) পাতাতেই পোস্ট করেন সেই ছবি।
আরও পড়ুন: Darjeeling Road Condition: আবহাওয়া স্বাভাবিক, খুলছে দার্জিলিংয়ের রাস্তা?
পোশাকের আসল রহস্য
ভিডিওটিতে দীপিকা ( Deepika) রয়েছেন হিজাব পরিহিত অবস্থায় এবং রণবীর সিং পরে আছেন শেখদের পোশাক । এই ভিডিওর মাধ্যমে এবং এই রূপের রূপ দিয়ে তাঁরা আবু ধাবির পর্যটক বিভাগকে প্রচার করছেন। তাঁরা ভিডিওতে ঘুরে দেখাচ্ছে আবু ধাবির ( Abu Dhabi) বিভিন্ন কোনা । এরই মাঝে একে অপরকে মজার ছলে নানারকম কথাও বলছেন এই জুটি। পুরো শুটিংটাই ভীষণ মজা করেই কাজ করেছেন রণবীর দীপিকা জুটি। এই শুটের কারণেই তাঁদেরকে এরকম ধরনের পোশাক পরতে হয়েছিল। মেয়ের জন্মের পর প্রথমবার একসাথে তাঁদেরকে কোনও কাজে দেখা গেছে। তাঁদের দুজনকে একসাথে কাজে ফিরতে দেখে খুশি দর্শন মহল। দর্শকরা চান, বাস্তবে যেমন তাঁরা পারফেক্ট জুটি হিসেবে মানুষের মনের গেঁথে আছেন, সেই রকমই তাঁরা আবারো পর্দায় একসাথে ফিরে আসুক । তাঁদের জুটি হিসেবে মানুষ আরো কাজ দেখতে চায়।


