Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ানডে দলের নতুন অধিনায়ক শুভমন গিল। রোহিত শর্মাকে সরিয়ে তার কাঁধেই এখন ভারতীয় দলের দায়িত্ব। আর সেই সিদ্ধান্তকেই এবার সমর্থন করলেন উত্থাপ্পা (BCCI)।
নতুন অধিনায়ক হিসেবে গিলকেই সমর্থন (BCCI)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দল ঘোষণা হয়েছে আর সেই নিয়েই এখন চর্চা চলছে। দলের নেতৃত্বের ভার রোহিতের থেকে সরিয়ে দেওয়া হয়েছে গিলের কাঁধে। অনেকেই এই সিদ্ধান্তের বিপক্ষে আবার অনেকেই বোর্ডের এই সিদ্ধান্তের পক্ষে কথা বলছে। তাদের মতে ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড (BCCI)।
দেশের জার্সিতে অধিনায়ক হিসেবে রোহিত শর্মা জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২৩ সালে অধিনায়ক হিসেবে হয়েছিলেন বিশ্বকাপে রানার্স আপ। তবে তিনি চেয়েছিলেন অধিনায়ক হিসেবে ২০২৭ বিশ্বকাপ জিততে। তবে সেটা আর হলো না বলেই মনে করা হচ্ছে। সমর্থকরাও বোর্ডের এই সিদ্ধান্তে দুই মেরুতে বিভক্ত। অনেকেই নির্বাচকদের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। আর সেই আবহে গিলকে অধিনায়ক হিসেবে নিজের সমর্থন জানালেন উত্থাপ্পা।
আগামী বিশ্বকাপের সময়ে রোহিত শর্মার বয়স আরও বাড়বে। সেই বয়সে ফর্ম ও ফিটনেস ধরে রাখা কঠিন হবে বলেই মনে করছেন অনেকে। সেই প্রসঙ্গের উত্থাপন করে উত্থাপ্পা বলেন ‘বিশ্বকাপের সময় ৪১ বছর বয়স হবে রোহিত শর্মার। এই ব্যাপারটাই মাথায় রেখেছে দল নির্বাচকরা। অস্ট্রেলিয়ায় যে পরিস্থিতি হয়েছিল সেটা যাতে আর না হয় সেই দিক ভেবেই দল নির্বাচন করা হয়েছে বলেই মনে হচ্ছে।’

আরও পড়ুন: Ranveer-Deepika: হিজাব পরে ঘুরছেন দীপিকা, নিজেকে বদলালেন রণবীরও!
২০২৭ বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স হবে চল্লিশ। সেই বয়সে ফর্ম ও ফিটনেস ধরে রাখা কঠিন। উত্থাপ্পা সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে বলেন, ”বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স হবে ৪১। ফলে দল নির্বাচনের সময়ে এই ব্যাপারটা মাথায় রাখা হয়েছে। অস্ট্রেলিয়ায় যা হয়েছিল, সেই পরিস্থিতি যাতে না হয়, সেই দিকে তাকিয়েই দল নির্বাচন করা হয়েছে বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন যে বাস্তবতা মেনে নেওয়ার কথা এবং গিল অস্ট্রেলিয়ার মাটিতে কেমন পারফর্ম করে সেই দিকে নজর থাকবে (BCCI)।


