Last Updated on [modified_date_only] by Debu Das
কে টিভি বাংলা ডিজিটাল : যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছিলেন ধর্মের চেয়ে উৎসব বড়, আর উৎসব মানেই মিলন ও আহারের আনন্দ (Hemoshree Bhadra)। যে বাংলায় স্বামী বিবেকানন্দ ধর্মীয় গোঁড়ামিকে রান্নাঘরে সীমাবদ্ধ না রেখে তাকে মানুষের সেবায় উৎসর্গ করতে বলেছিলেন, আজ সেই মণীষীদের বাংলায় দুর্গাপূজার আবহে দুই তরুণীর সামান্য চিকেন রোল খাওয়া নিয়ে যেভাবে বিদ্বেষ ছড়ানো হচ্ছে, তা দেখে প্রশ্ন জাগে—আমরা কি আমাদের সংস্কৃতির মূল সুরটাই ভুলে যাচ্ছি?
খাওয়া দাওয়ার ছবি নিয়ে আক্রমণের বন্যা (Hemoshree Bhadra)
সম্প্রতি দুই বাঙালি ইনফ্লুয়েন্সার, হেমশ্রী ভদ্র এবং সন্নতি মিত্র, দুর্গাপূজার সময় তাঁদের খাওয়াদাওয়ার একটি ছবি পোস্ট করেন(Hemoshree Bhadra)। আর তারপরেই যেন ধেয়ে আসে আক্রমণের বন্যা। ভারতের অন্যান্য প্রান্তের নবরাত্রির উপবাসের দোহাই দিয়ে কিছু মানুষ বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে অপমান করতে শুরু করেছে। তাঁদের আক্রমণের লক্ষ্য শুধু ওই দুই তরুণী নন, বরং সমগ্র বাঙালি জাতি, আমাদের বাঙালিয়ানা এবং আমাদের আত্মসম্মান।
আহার কোনো পাপ নয়, উৎসবের অঙ্গ(Hemoshree Bhadra)
আসলে, যারা নবরাত্রির উপবাসের সঙ্গে বাঙালির দুর্গাপূজাকে গুলিয়ে ফেলেন, তারা আমাদের উৎসবের অন্তর্নিহিত আত্মাটাকেই বুঝতে পারেন না(Hemoshree Bhadra)। বাঙালির কাছে মা দুর্গা ঘরের মেয়ে, উমা কৈলাস থেকে বাপের বাড়ি ফেরেন। তাঁর আগমন মানে শোক বা সংযম নয়, বরং অফুরন্ত আনন্দ, ভুরিভোজ এবং উদযাপন। এই উৎসবে ভোগ, প্রসাদ, আড্ডা আর খাওয়াদাওয়াই হল আসল উপাসনা। এখানে আহার কোনো পাপ নয়, বরং উৎসবের এক অবিচ্ছেদ্য অঙ্গ।

আরও পড়ুন : Young Climber Subham : বাংলার যুব পর্বতারোহী শুভম জয় করলেন বিশ্বের অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু
রোল নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা(Hemoshree Bhadra)
হেমশ্রী ভদ্র এবং সন্নতি মিত্র নতুন কিছু করেননি; তাঁরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা এক জীবন্ত সংস্কৃতিরই প্রতিচ্ছবি(Hemoshree Bhadra)। কলকাতার রাস্তায় পূজার সময় হাতে রোল নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা—এই তো আমাদের চেনা ছবি। এই ছবিকে যারা অপমান করে, তারা আসলে এক অজুহাত খোঁজে। আসল উদ্দেশ্য হল বাঙালির খাদ্যাভ্যাস, তার জীবনযাপন এবং তার স্বতন্ত্র পরিচয়কে খর্ব করা।
আরও পড়ুন : INS Androth : শক্তিবৃদ্ধি করলো ভারতীয় নৌবাহিনী! বিশাখাপত্তনমে কমিশন হল আইএনএস আন্দ্রোথ
আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার(Hemoshree Bhadra)
সময় এসেছে এই আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবার(Hemoshree Bhadra)। চিকেন রোল বা মটন কষা—এগুলো শুধু খাবার নয়, এগুলো বাঙালির দুর্গাপূজার ঐতিহ্যের অংশ, আমাদের আনন্দের প্রকাশ। যারা এই সহজ আনন্দকে সংকীর্ণ ধর্মীয় গোঁড়ামির চশমায় দেখে খর্ব করতে চায়, তারা আসলে বাঙালির আত্মসম্মানেই আঘাত হানতে চায়। বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের বাংলা এই আক্রমণ মেনে নেবে না।


