Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়েস্ট ইন্ডিজকে কিছুটা লড়াই করতে দেখা গেলেও দ্বিতীয় দিনের শেষে ব্যাকফুটেই থাকলো ওয়েস্ট ইন্ডিজ দল (Ind vs Wi)।
ব্যাকফুটে ক্যারিবিয়ানরা (Ind vs Wi)
ওয়েস্ট ইন্ডিজের সাথে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে চালকের ভারত। শুরু থেকেই দেখা যাচ্ছে ভারতের দাপট। ব্যাট হাতে দাপটের পর এবার বল হাতে দাপট দেখাচ্ছেন জাদেজারা। যশস্বী জয়সওয়াল দ্বিশতরান মিস করলেও দুরন্ত সেঞ্চুরি এসেছে গিলের ব্যাটে। তার সাথে যথার্থ সঙ্গে দিতে দেখা গেছে নীতিশ কুমার রেড্ডি। প্রথম ইনিংসে রানের পাহাড়ে তখন টিম ইন্ডিয়া। ৫ উইকেট হারিয়ে ভারতের রান ৫১৮। সেই রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৪ উইকেটে ১৪০। বল হাতে জ্বলে উঠলেন ভারতীয় তারকা স্পিনার জাদেজা। দ্বিতীয় দিনের শেষে ৩৭৮ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ দল (Ind vs Wi)।
দিল্লির এই পিচ স্পিন সহায়ক হবে সেটা আগেই বোঝা গিয়েছিল। সেটাই করে দেখালো ভারত। শুভমান গিল ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ডিক্লিয়ার করেন। বোলিংয়ে স্পিনারদের আন্তে দেরি করেননি গিল। খেলার রাশ থাকে ভারতের হাতেই। জাদেজা তুলে নেন তিন উইকেট ও কুলদীপ নেন এক উইকেট।

শনিবার দিনের শেষে ক্রিজে রয়েছেন সাই হোপ (৩১) এবং টেভিন ইমলাচ (১৪)। ফলো অন বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজ তাকিয়ে আছে হোপের দিকে। চেজ ফেরেন শুন্য রানে। ক্রিজে ছিলেন মাত্র ৭ বল। ক্যারিবিয়ান অধিনায়ক খাতা খুলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ প্রথম উইকেট হারায় ২১ রানে। জন ক্যাম্পবেল ফেরেন ১০ রানে। ভালো শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তেজনারিন চন্দ্রপল। ৩৪ রানে আউট হন তিনি।

দ্বিতীয় দিনের শুরুতে দুই উইকেট হারিয়ে ৩১৮ স্কোর নিয়ে ব্যাট করতে নাম ভারত। ১৭৫ রানে রান আউট হন জয়সওয়াল। নীতিশ রেড্ডি করেন ৪৩ রান। ধ্রুব জুয়েল করেন ৪৪ রান। ভারতীয় অধিনায়ক গিল অপরাজিত থাকেন ১২৯ রানে। এটাই তার দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি অধিনায়ক হিসেবে (Ind vs Wi)।


