Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগে স্পষ্ট নয় যে এই ম্যাচে রোহিত শর্মা খেলতে পারবেন কিনা (Rohit Sharma)।
রোহিতের বিকল্প কে? (Rohit Sharma)
চলতি আইপিএল-এ মুম্বই দলের অবস্থা খুব একটা ভাল না। একদিকে যেমন বুমরার উইকেটহীন থাকা নিয়ে চিন্তায় সেই সময় রোহিত শর্মার চোট দলের জন্য বড় ধাক্কা। এখন একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে পরের ম্যাচে মাঠে ফিরতে পারবেন কিনা রোহিত? তিনি আদৌ পুরোপুরি ফিট কিনা সেই নিয়েও তৈরি হয়েছে সংশয়। ওয়াংখেড়ের নেটে ম্যাচের আগে ব্যাট হাতে অনুশীলন করতেও দেখা গিয়েছে কিন্তু সেই অনুশীলনে তেমন জোর চোখে পড়েনি। আগের মত জোরে শট খেলতে দেখা যায়নি তাঁকে। পাঞ্জাবের বিরুদ্ধে তিনি খেলবেন কিনা সেটাও এখনও স্পষ্ট নয়। দলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি (Rohit Sharma)।
কিন্তু রোহিত শর্মা না খেললেও তাঁর জায়গায় কে নামবেন সেটাই হল গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দৌড়ে উঠে আসছে দানিশ মালেওয়ারের নাম। তবে এই নাম শুনেঅনেকেই অবাক হবেন কারণ তিনি এখনও পর্যন্ত একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি। ২০২৬ সালের আইপিএল নিলামে ৩০ লাখ টাকায় মুম্বই দলে নিয়েছে এই ২২ বছরের ব্যাটারকে। যদি রোহিত শর্মা না খেলেন তবে এই ম্যাচে তাঁর অভিষেকের সম্ভাবনা রয়েছে।

তবে রোহিতের পরিবর্তে আরেকজনের নাম উঠে আসছে তিনি দক্ষিণ আফ্রিকার দক্ষ উইকেটকিপার এবং ব্যাটার। অভিজ্ঞতার দিক থেকে এগিয়ে থাকবেন প্রোটিয়া তারকা ডি কক। এর আগেও তিনি খেলেছেন মুম্বইয়ের হয়ে।
আরও পড়ুন: SC Special Power: SIR মামলা: ফের ১৪২ ধারায় বিশেষ ক্ষমতা প্রয়োগ সুপ্রিম কোর্টের
তবে সেক্ষত্রে টিম কম্বিনেশন নিয়ে সমস্যা তৈরি হবে। চার বিদেশি খেলোয়াড় খেলানোর নিয়মে ডি কককে খেললে বসাতে হবে অন্য কাউকে। বর্তমানে ওপেন করছেন রিকেলটন। মিডিল অর্ডারে রয়েছেন শেরফান রাদারফোর্ড এবং মিচেল স্যান্টনার এবং বোলিংয়ে ট্রেন্ট বোল্ট। এবার সেক্ষত্রে ডি কককে খেলতে কাউকে বসবে কিনা সেই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের (Rohit Sharma)।


