Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরপ্রদেশের মোরাদাবাদে দলকে জিতিয়ে ক্রিজেই মৃত্যু ক্রিকেটারের। মর্মান্তিক ঘটনা ঘটলো উত্তরপ্রদেশের মোরাদাবাদে (Cricket)।
আবারও মর্মান্তিক ঘটনা ২২ গজে (Cricket)
ফিল হিউজের স্মৃতি ফিরলো ২২ গজে। মাথায় মারাত্মক চোট পেয়ে মৃত্যু হয় এই তরুণ ক্রিকেটারের। যার পরে শোকের ছায়া নেমে এসেছিল ক্রীড়া মহলে। খেলার আনন্দকে অনেক সময়ে গ্রাস করে নেয় কিছু অপ্রত্যাশিত ঘটনা। সেরকমই একটি ঘটনা ঘটলো উত্তরপ্রদেশে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এক বোলার (Cricket)।
এই ম্যাচটি আয়োজন করা হয়েছিল উত্তরপ্রদেশের মোরাদাবাদের বিলারি ব্লকে ইউপি ভেটেরান্স ক্রিকেটের পক্ষ থেকে। মোরাদাবাদ ও সম্বল এই ম্যাচে অংশগ্রহণ করে। ম্যাচটি জিততে ৪ বলে ১৪ রান দরকার ছিল সম্বলের। আহমার খান বল করছিলেন। বাঁহাতি পেসার আহমার খান মাত্র ১১ রান দিয়ে দলকে জিতিয়ে দেন। কিন্তু এরপরেই বিপর্যয় ঘটে।
ম্যাচের ভিডিওতে দেখা যায় আহমার খান তার শেষ বলটা করেন, সেটাকে লীগের দিকে খেলেন ব্যাটসম্যান ও সেটি বাউন্ডারি হয়। ক্যামেরা সেই সময়ে আহমার খানের দিকে ঘোরালে দেখা যায় তিনি বলতে রিলিজ করেই ক্রিজে বসে পড়েন ও পরে শুয়ে পড়েন। দল জেতার পরেই সতীর্থরা সেলিব্রেশন শুরু করলেও তাকে দেখে সাথেসাথেই ছুঁটে আসেন। তিনি সাড়া না দেওয়ায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Mamata Banerjee: ভুটানের জলে ক্ষতি, ক্ষতিপূরণ দাবি মুখ্যমন্ত্রীর!
এই ঘটনায় মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক মহম্মদ ফাহিম ইরফান। তিনি ঘটনায় শোকপ্রকাশ করেন। আহমার খান বাসিন্দা ছিলেন মোরাদাবাদের একতা বিহার এলাকার। পরিবারে রয়েছেন স্ত্রী, দুই সন্তান ও বোন। মৃত্যুর খবরের পর থেকেই স্থানীয় ক্রীড়াক্ষেত্রে ও পরিবারে নেমে এসেছে শোকের ছায়া (Cricket)।


