Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: গুজরাতের গান্ধীনগরের ছোট্ট প্রতিযোগী ঈশিত এসেছিল জনপ্রিয় কুইজ় শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র (KBC) ১৭তম সিজ়নে। অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সামনেই খেলতে বসেছিল সে। ঈশিত ভট্ট পঞ্চম শ্রেণীর ছাত্র। তবে ভালো ব্যবহার নয়, বরং নিজের আত্মবিশ্বাসের ভঙ্গির জন্য সমালোচনায় পরে সে। তাঁর কথাতেই শুরু হয় বিতর্কের সূত্রপাত। কী ঘটেছিল ওই এপিসোডে ? এত সমালোচনা কেন ? চলুন সবটাই আলোচনা করে নেওয়া যাক।

‘লক’ নিয়ে রসিকতা (Amitabh Bachchan)
শো-এর নিয়ম অনুযায়ী, কোনও প্রতিযোগী উত্তর দেওয়ার পর অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) জিজ্ঞেস করেন, উত্তরটি ‘লক’ করবেন কি না। ঈশিতের উত্তর শুনে দর্শকরাও অবাক হন, কারণ সে বলে, “স্যর, একটা কেন, ওই উত্তরে চারটে ‘লক’ লাগিয়ে দিন।” তাঁর আত্মবিশ্বাসে ভরপুর উত্তর দেখে মুহূর্তে হাসির রোল ওঠে স্টুডিওতে। জানায়, “আমি সব নিয়ম জানি। তাই আমাকে নিয়ম বোঝাতে বসবেন না যেন।” তারপরই প্রশ্ন শোনার পরই বলে ওঠে, “আরে, অপশন দাও!” কিন্তু ভাগ্য তাঁর পক্ষে ছিল না। ‘রামায়ণ’ বিষয়ক একটি প্রশ্নে ভুল উত্তর দিয়ে খালি হাতেই ফিরে যেতে হয় ঈশিতকে।
মিশ্র প্রতিক্রিয়া (Amitabh Bachchan)
পর্বটি সম্প্রচারিত হতেই সামাজিক মাধ্যমে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। কেউ কেউ ঈশিতের আচরণকে “অশোভন” ও “অভদ্র” বলে সমালোচনা করেন। একজন লেখেন, “হতেই পারে সন্তান অনেক কিছু জানে। কিন্তু ভদ্রতা না থাকলে কোনও মানে নেই। ” তবে, অন্য একটি অংশের মত একেবারেই আলাদা। তাদের বক্তব্য, ‘কেবিসি’ অনেক সময়েই স্ক্রিপ্টেড বা আগে থেকে সাজানো হয়। তাই একটি টেলিভিশন পর্বের ওপর ভিত্তি করে, কোনও শিশুর চরিত্র বা পরিবারের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়।
অমিতাভের প্রতিক্রিয়া (Amitabh Bachchan)
ঘটনার পর অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) প্রতিক্রিয়া দেন। অমিতাভের কথায়,“বাচ্চারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে কখনও কখনও ভুল করে ফেলে।” অমিতাভের এই মন্তব্যকে অনেকেই প্রশংসা করেছেন। কেউ বলেছেন, “বিগ বি-র সংযমই দেখিয়ে দিলেন, কীভাবে বড়দের মতো পরিস্থিতি সামলাতে হয়।”
আরও পড়ুন: Rashmika-Vijay Deverakonda: রশ্মিকার হাতে জ্বলজ্বলে হিরের আংটি, বাগদানে সিলমোহর?
উঠছে প্রশ্ন (Amitabh Bachchan)
ঈশিতের পর্ব ঘিরে যে বিতর্ক ছড়িয়েছে, তা শুধু একটি টেলিভিশন গেম শো-এর সীমায় আটকে নেই। প্রশ্ন উঠছে, শিশুদের আত্মবিশ্বাস ও ভদ্রতার ভারসাম্য নিয়েও। এমন ঘটনার পর কেউ কেউ বলছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। আবার কেউ বলছেন, শিশুদের প্রকাশভঙ্গি নিয়ে কটাক্ষ না করে, তাদের দিকনির্দেশ করা প্রয়োজন।
সবশেষে বলা যায় , একটি টেলিভিশন শোয়ের মুহূর্ত হয়তো ঝড় তুলেছে সমাজমাধ্যমে, কিন্তু তা থেকে এটা বলা যায় , আত্মবিশ্বাস জরুরি, তবে ভদ্রতা আরও জরুরি।



