Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জ্যোতিষশাস্ত্র অনুসারে আজকের দিনটি কিছু রাশির জন্য অত্যন্ত শুভ হতে চলেছে (Astrology), আবার কিছু রাশিকে সতর্ক থাকতে হবে। আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে কোন রাশির জাতকরা লাভবান হবেন এবং কার জন্য সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।

মেষ রাশি (Astrology)
সাফল্যের দিক থেকে শুভ দিন, আজকের দিনটি কর্মক্ষেত্রে বড় সাফল্য এনে দিতে পারে। চাকরিপ্রার্থীরা সুখবর পেতে পারেন। হঠাৎ কোনো ভ্রমণের সম্ভাবনাও আছে, যা ভবিষ্যতের কাজের জন্য উপকারী হতে পারে। সমাজে মর্যাদা ও সম্মান বৃদ্ধি পাবে। দীর্ঘদিন আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। অর্থ সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে।

বৃষ রাশি (Astrology)
দায়িত্ব ও পুরস্কার একসাথে, কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব আসতে পারে, তবে তা উন্নতির পথ খুলে দেবে।
জীবনসঙ্গীর প্রতি সৎ ও সংযত থাকুন, সম্পর্ক আরও মজবুত হবে। শিক্ষাক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা প্রবল।
সন্তানদের কাছ থেকে আনন্দদায়ক খবর পাবেন। আর্থিক দিক বেশ ভালো যাবে, ভাগ্য আপনার পক্ষে থাকবে।
মিথুন রাশি (Astrology)
ভ্রমণ ও নতুন পরিকল্পনার দিন। কাজের প্রয়োজনে দূরে ভ্রমণ হতে পারে। শিক্ষার্থীদের জন্য কিছুটা বাধার ইঙ্গিত রয়েছে। লক্ষ্য অর্জনের জন্য নতুন পরিকল্পনা করুন ফলাফল লাভজনক হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আর্থিক বিষয়ে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা বিপজ্জনক হতে পারে।

কর্কট রাশি (Astrology)
মানসিক চাপ সামলে চলুন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখুন, তা না হলে ক্ষতির সম্ভাবনা। ঋণ ফেরত পাবেন, যদিও কিছুটা বেগ পেতে হবে। ভ্রমণে বাধা আসতে পারে। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা প্রবল।
সিংহ রাশি (Astrology)
পারিবারিক ও পেশাগত চাপ একসাথে। আজ ভ্রমণের জন্য শুভ নয়। মা-বাবার সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, যার প্রভাব সংসারে পড়তে পারে। নিম্নস্তরের শিক্ষার্থীদের জন্য শুভ দিন। বন্ধুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা প্রবল।
কন্যা রাশি (Astrology)
আর্থিক সতর্কতা প্রয়োজন। আর্থিক ক্ষেত্র আজ অনুকূলে নয়। পারিবারিক ক্ষেত্রেও অশান্তি আসতে পারে। জীবিকা নিয়ে কষ্টভোগ হতে পারে। তবে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানের সম্ভাবনা সংযমী থাকুন।
তুলা রাশি (Astrology)
ইচ্ছাপূরণের দিন, কিন্তু খরচ বাড়তে পারে। দুপুর নাগাদ ব্যবসা ভালো চলবে। ইচ্ছাপূরণ হতে পারে। বন্ধুর জন্য বাড়তি খরচের সম্ভাবনা। পড়াশোনার চাপ বৃদ্ধি পাবে। দাম্পত্য সম্পর্কে সংযম বজায় রাখুন। চাকরিক্ষেত্রে উন্নতির সম্ভাবনা।
বৃশ্চিক রাশি (Astrology)
সামাজিক সাফল্যের যোগ। আজকের দিনটি সম্মান ও আত্মবিশ্বাস বাড়াবে। পরিবারে কোনো শুভ ঘটনার সম্ভাবনা। বন্ধুদের সহায়তায় লাভ হবে। বিনিয়োগে ঝুঁকি না নেওয়াই শ্রেয়।
ধনু রাশি (Astrology)
শুভ শক্তি আপনার সঙ্গে। শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন। শত্রুর ভয় থাকতে পারে, তবে জয় আপনার। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। নববিবাহিতদের দাম্পত্য সুখময় হবে।হস্তশিল্প বা সৃজনশীল কাজে নতুন সুযোগ আসতে পারে।
মকর রাশি
সংযমে সাফল্য। সহিষ্ণুতা ও ধৈর্যের ফলে সংসারে শান্তি বজায় থাকবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বৃদ্ধি পেতে পারে। সামাজিক সম্মান বাড়বে। আইনি জটিলতায় জড়াতে পারেন সাবধানে চলুন। চাকরিক্ষেত্রে ভালো সুযোগ মিলবে।
কুম্ভ রাশি
সতর্ক না থাকলে ক্ষতি নিশ্চিত। অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। কাজে মনোযোগ হারালে বড় ক্ষতি হতে পারে। কর্মক্ষেত্রে ভুলের কারণে ঊর্ধ্বতনদের রোষের মুখে পড়তে পারেন। আজকের দিনটি ধৈর্য ও সচেতনতার পরীক্ষা।
আরও পড়ুন: Stock Dividend: ডিভিডেন্ট হোক বা বোনাস, একাধিক স্টকে বাম্পার অফার
মীন রাশি
সপ্তাহের শেষ ভালো যাবে। আজ আর্থিক চাপ থাকবে, তবে সপ্তাহের শেষে উন্নতির সম্ভাবনা। পরিবারে কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের সম্ভাবনা। বন্ধুদের সহায়তায় সমস্যা মিটতে পারে।



