Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের ভারতীয় পুলিশ দিবসে অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukerji) ভারতীয় পুলিশ বাহিনীর সাহস, ত্যাগ ও নিষ্ঠার প্রশংসা করেছেন। তিনি বলেন, দেশের প্রতিটি কোণে পুলিশ সদস্যরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করছেন। রানী জানান, এই বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারা ,তাঁর কাছে এক বিশেষ সম্মান।

মারদানি ফ্র্যাঞ্চাইজির প্রেরণা (Rani Mukerji)
রানী মুখার্জি (Rani Mukerji) যশরাজ ফিল্মসের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘মারদানি’ (Mardaani)-এর মাধ্যমে পুলিশ বাহিনীর লড়াকু চেতনা তুলে ধরছেন। এবার তিনি আবারও পুলিশ অফিসার শিবানী শিবাজী রায়-এর চরিত্রে ফিরছেন। অভিনেত্রী বলেন, “মারদানির মাধ্যমে আমি সব সময় ভারতীয় পুলিশ বাহিনীকে স্যালুট জানাতে চেয়েছি। তাঁরা দেশের মানুষকে সুরক্ষা দিতে যে পরিশ্রম করে তার তুলনা হয় না।”
নিঃস্বার্থ সেবার প্রশংসা (Rani Mukerji)
রানী ( Rani Mukerji) বলেন, পুলিশ সদস্যরা প্রতিদিন ঘর থেকে বের হন এই নিশ্চয়তা ছাড়াই যে, তাঁরা ফিরে আসবেন কিনা। তাঁরা বিপজ্জনক অপরাধীর মুখোমুখি হন, কঠিন পরিস্থিতিতে ন্যায় রক্ষার দায়িত্ব পালন করেন। অভিনেত্রী মনে করেন, একজন পুলিশ যা করে, তা সত্যিই অনুকরণীয়। তাঁদের সাহস অনুপ্রাণিত করে নির্ভীকভাবে বাঁচতে এবং নিজের কাজের প্রতি আরও দায়িত্বশীল হতে।
মানবিক দৃষ্টিকোণ থেকে শ্রদ্ধা (Rani Mukerji)
রানী মনে করিয়ে দেন, ইউনিফর্মের পিছনে একজন মানুষ আছেন – যিনি কারও ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, বাবা বা মা। তাঁরা সমাজের জন্য নিজেদের ব্যক্তিগত জীবন ত্যাগ করেন। তাঁর মতে, আমাদের কখনই ভুলে যাওয়া উচিত নয় যে, এই মানুষগুলো দেশকে সবার আগে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রানীর মতে, ভারতীয় পুলিশ বাহিনী সাহস, নিষ্ঠা দেশপ্রেমের প্রকৃত প্রতীক। তিনি প্রতিটি ভারতীয়কে আহ্বান জানান এই বাহিনীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে।
আসছে ‘মারদানি ৩’ (Rani Mukerji)
রানী মুখার্জির (Rani Mukerji) জনপ্রিয় অ্যাকশন-ড্রামা সিরিজের নতুন অধ্যায় ‘মারদানি ৩’ পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা (Abhiraj Minawala) এবং প্রযোজনা করছেন আদিত্য চোপড়া (Aditya Chopra)। ছবিটি ২৭ ফেব্রুয়ারি, ২০২৬-এ মুক্তি পেতে চলেছে।
এই চলচ্চিত্রে রানী আবারও এক নির্ভীক, সংবেদনশীল এবং মানবিক পুলিশ অফিসারের ভূমিকায় দেখা দেবেন। ছবির মাধ্যমে তিনি দর্শকদের মনে করিয়ে দিতে চান— দেশের সুরক্ষায় নিঃস্বার্থভাবে কাজ করা পুলিশ সদস্যদের প্রতি আমাদের সবার শ্রদ্ধা থাকা উচিত।
আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজো, নিজের হাতে রাঁধলেন মায়ের ভোগ
শিক্ষার উদাহরণ (Rani Mukerji)
ভারতীয় পুলিশ দিবসে রানীর এই বার্তা শুধু একটি শ্রদ্ধা নয়, এটি এক অনুপ্রেরণার প্রতীক। তাঁর কথায়, ভারতীয় পুলিশবাহিনী আমাদের শেখায়, কিভাবে আমাদের সাহস নিষ্ঠা ও প্রেমের সাথে দাঁড়াতে হয়। তাঁদের ত্যাগ আমাদের সকলের কাছে এক শিক্ষার উদাহরণ।



