Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীপাবলির প্রাক্কালে দেশবাসীর উদ্দেশে (PM Modi) একটি হৃদয়স্পর্শী খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বার্তায় উঠে এসেছে দেশের নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি, এবং আত্মনির্ভরতার মতো গুরুত্বপূর্ণ দিক। পাশাপাশি, ‘অপারেশন সিঁদুর’–এর প্রসঙ্গ টেনে ভগবান রামের আদর্শের কথাও স্মরণ করলেন তিনি।
দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা (PM Modi)
প্রধানমন্ত্রী চিঠির শুরুতেই দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লেখেন (PM Modi), রামমন্দির নির্মাণের পর এ বছরের দীপাবলি যেন আলাদাই গুরুত্ব বহন করছে। ভগবান রামের ন্যায় ও সাহসের আদর্শকে সামনে রেখেই মোদী উল্লেখ করেন ‘অপারেশন সিঁদুর’-এর কথা। তাঁর কথায়, এই অভিযান ভারতীয় সেনার অসীম সাহসের প্রতীক, যেখানে অন্যায়ের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হয়েছে।
মাওবাদী প্রভাব কমে এসেছে (PM Modi)
চিঠিতে মোদী জানান, এ বছরের দীপাবলি আরও একটি (PM Modi) কারণে বিশেষ। দেশের বহু প্রত্যন্ত অঞ্চলে মাওবাদী প্রভাব কমে এসেছে এবং শান্তি ফিরেছে। তিনি গর্বের সঙ্গে বলেন, অনেক মাওবাদী যোদ্ধা এখন সহিংসতা ত্যাগ করে সংবিধানের প্রতি আস্থা রেখে মূল সমাজে ফিরে এসেছেন। এর ফলে শুধুমাত্র নিরাপত্তা নয়, নতুন আশা ও উন্নয়নের পথও খুলে গিয়েছে।
আশার বাণী
অর্থনীতির প্রসঙ্গেও প্রধানমন্ত্রী আশার বাণী শোনান। বিশ্বজুড়ে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অর্থনীতি স্থিতিশীল থেকেছে বলে তিনি জানান। বিশেষ করে জিএসটি ব্যবস্থার সুফলের কথা উল্লেখ করে মোদী বলেন, উৎসবের এই সময়ে বহু নাগরিক খরচে সাশ্রয় করেছেন। তার মতে, এটি দেশের আর্থিক সচেতনতার ইঙ্গিত বহন করে।
আরও পড়ুন: Dev – Rukmini: বিচ্ছেদ জল্পনা অতীত, আবারও হাসিমুখে এক ফ্রেমে দেব-রুক্মিণী
চিঠির শেষাংশে মোদী দেশবাসীর প্রতি একগুচ্ছ আহ্বান জানান। তিনি বলেন, ‘বিকশিত ভারত’ এবং ‘আত্মনির্ভর ভারত’ গড়ে তোলার জন্য প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। দেশীয় পণ্যের ব্যবহার বাড়ানো, স্থানীয় ভাষাগুলিকে সম্মান করা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার গুরুত্ব বোঝার কথাও মনে করিয়ে দেন তিনি।


