Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সম্প্রতি পাকিস্তানের হামলায় তিন আফগানিস্তান ক্রিকেটারের মৃত্যুতে আফগানিস্তান ত্রিদেশিয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে। সেই নিয়ে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি (Shahid Afridi)
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের তিন ক্রিকেটারের মৃত্যুর পর সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। আর সেই আবহে আফগান ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সঙ্গে ত্রিদেশিয় সিরিজ না খেলার। সেই মতো নামও প্রত্যাহার করে নিয়েছেন তারা। পাকিস্তানের এই হামলার কড়া সমালোচনা করেছেন আফগান তারকা ক্রিকেটার রশিদ খান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া বায়ো থেকে PSL দলের নামও সরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে আফগানিস্তান দলকে বার্তা দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)।
আফগান ক্রিকেট বোর্ড শুধু সিরিজ থেকেই নাম সরিয়ে নিয়েছে তা নয়, তারা এও জানিয়েছে ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট খেলার বিষয়েও আলাদা করে চিন্তাভাবনা করবে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ শাহিদ আফ্রিদি মনে করলেন আফগানিস্তানকে কী কী সাহায্য করেছে সেটা।
পাকিস্তানের এই প্রাক্তন ক্রিকেটারকে সব সময়ই দেখা গিয়েছে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করতে। ভারতের বিরুদ্ধে হোক বা অন্য কোনও বিষয়ে, বারবার মন্তব্য করে তিনি বিতর্কে জড়িয়েছেন। এবারও তার অন্যথা হলো না। এবার আফগানিস্তানকে নিয়ে তার করা মন্তব্যে নতুন করে সৃষ্টি হয়েছে বিতর্ক।

পাকিস্তানের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি এটা আশা করিনি, গত ৫০-৬০ বছর ধরে আফগানিস্তানের যত্ন করছি আমরা। আমি ৩৫০ জনের আফগানের পরিবারকে দেখেছি করাচিতে। আমরা দুই প্রতিবেশি দেশ, এবং আমার বার্তা, আমাদের প্রত্যেককে একে অন্যের পাশে থাকা দরকার কারণ দুটোই মুসলিম দেশ।’
আরও পড়ুন: BCCI: এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে মহসিন নকভিকে হুঁশিয়ারি ভারতের
তার মতে আফগানিস্তানের মানুষদের ভুল বোঝানো হচ্ছে। আফ্রিদি বলেন ‘আপনাদের উচিত ছিল আমাদের সঙ্গে আলোচনা করা। সেটা না করে আপনারা এমন লোকেদের সঙ্গে হাত মিলিয়েছেন যারা পাকিস্তানে দীর্ঘদিন ধরে সন্ত্রাস চালাচ্ছে। আমরা আপনাদের বারবার আশ্রয় দিয়েছি। আপনারা আমাদের দেশে ব্যবসা করেছেন। তারপর আপনাদের এসব করা উচিত নয়।’ তবে আফগানিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে চাপে পাক ক্রিকেট বোর্ড। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল (Shahid Afridi)।


