Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশেষ ট্রেডিং সেশনের পর আজ কি ট্রেডিং হবে স্টক মার্কেটে (Stock Market Holiday)?
কবে থেকে শুরু ট্রেডিং? (Stock Market Holiday)
দেশের দুই স্টক এক্সচেঞ্জে দিওয়ালি উপলক্ষে হয়েছে মুহুরত ট্রেডিং। দুপুরে এক ঘন্টার এই বিশেষ ট্রেডিং ছাড়া বাকি সময় বন্ধ ছিল স্টক মার্কেট। আজ স্টক মার্কেট খোলা থাকবে নাকি বন্ধ এখন সেই প্রশ্নই ঘুরছে বিনিয়োগকারীদের মনে (Stock Market Holiday)।
বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কবে কবে ছুটি থাকবে সেই তালিকা দেওয়া রয়েছে এই দুই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে। সেই ছুটির তালিকা অনুযায়ী বুধবার অর্থাৎ আজ বালি প্রতিপদ উপলক্ষে বন্ধ থাকবে দেশের দুই স্টক এক্সচেঞ্জে। এই দিন কোনও ট্রেডিং হবে না। তবে বৃহস্পতিবার ২৩ অক্টোবর খুলবে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই সপ্তাহে আর দুটি ট্রেডিং সেশন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ও শুক্রবার।
চলতি বছর অক্টোবর মাসে একাধিক দিন বন্ধ ছিল দেশের শেয়ার বাজার। বিভিন্ন উৎসব উপলক্ষে এই ছুটি। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে শনিবার ও রবিবার বাদে এই বছর বাকি দুই মাসে কোন কোন দিন বন্ধ থাকবে স্টক মার্কেট। গুরু নানক জয়ন্তী উপলক্ষে ৫ নভেম্বর বন্ধ থাকবে স্টক মার্কেট। ২৫ ডিসেম্বর খ্রিস্টমাস উপলক্ষে ট্রেডিং বন্ধ থাকবে শেয়ার বাজার।

আরও পড়ুন: Kuldeep Yadav: পরবর্তী ম্যাচে দলে ফিরতে পারেন কুলদীপ আর প্রসিধ
মঙ্গলবারের এই বিশেষ ট্রেডিং সেশনে পয়েন্ট বেড়েছে সেনসেক্স ও নিফটি৫০-র পয়েন্ট। নিফটি৫০ বেড়েছে ২৫.৪৫ পয়েন্ট ও সেনসেক্স বেড়েছে ৬২.৯৭ পয়েন্ট। বড় বৃদ্ধি দিয়ে এই বিশেষ ট্রেডিং শুরু হলেও মার্কেট বন্ধ হওয়ার সময় সূচকের পতন হয় (Stock Market Holiday)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


