Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অ্যাডিলেডে ফিরতেই সমর্থকদের ধন্যবাদ জানালেন বিরাট কোহলি। তবে কি অবসরের পথে কোহলি? বাড়ছে জল্পনা (Virat Kohli)।
সমর্থকদের ধন্যবাদ বিরাটের (Virat Kohli)
টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট। দেশের জার্সি গায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার তাকে খেলতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু তাকে তার চেনা ছন্দে পাওয়া যায়নি। পরপর দুই ম্যাচে শূন্য রানে ফিরতে হয়েছে তাকে। তারপরের একটা পদক্ষেপ তার অবসর জল্পনা বাড়িয়ে দিয়েছে (Virat Kohli)।
পারথে আট বল খেলার পর অ্যাডিলেডে মাত্র চার বল খেলে আউট হন বিরাট কোহলি। দুই ম্যাচেই তাকে ফিরতে হয় খালি হাতে। দ্বিতীয় ম্যাচে বার্টলেটের বলে LBW হন তিনি। রিভিউ নেওয়ার কথা ভাবলেও রোহিত শর্মার সঙ্গে কথা বলে তিনি আর রিভিউ নেননি। আর আউট হয়ে ফেরার সময় বিরাটের পদক্ষেপ প্রশ্ন তুলে দিল। তবে কি এবার অবসরের পথে হাঁটবেন তিনি?
কী করলেন বিরাট?
অ্যাডিলেডে পৌঁছানোর পর থেকেই বিরাট ও রোহিতকে নিয়ে সমর্থকদের মধ্যে উন্মাদনা চোখে পড়ছে। তবে দ্বিতীয় ম্যাচে আউট হয়ে মাঠ ছাড়ার সময়ে অ্যাডিলেডের দর্শকরা দাঁড়িয়ে হাততালি দেন ‘কিং’ কোহলির জন্য। বিরাট তাদের দিকে তাকিয়ে এক হাতে দুটো গ্লাভস তুলে ধন্যবাদ জানান সমর্থকদের (Virat Kohli)। যারপরই প্রশ্ন, বিরাট কি তবে দেশের হয়ে শেষ ম্যাচটা খেলে ফেললেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে?

আরও পড়ুন: Stock Market: এই পাঁচ স্টকে লগ্নি হতে পারে আপনার জন্য লাভজনক
সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখে সবাই চমকে গিয়েছেন। এই বিষয়টা নিয়ে দুভাগে বিভক্ত সমর্থকরা। কেউ কেউ দাবি করছেন, বিরাট শেষবারের মতো খেলে ফেললেন, আবার অনেকের দাবি, অ্যাডিলেডের দর্শকদের ধন্যবাদ জানানোর জন্যই তিনি এই কাজ করেছেন। সেখানে অবসরের কোনও প্রশ্নই নেই। এক সমর্থক লেখেন, বিরাট কোহলি দুটো ডাকের পর ODI ক্রিকেট থেকে অবসর নিলেন (Virat Kohli)। অন্য এক সমর্থক তার সোশ্যাল মিডিয়া পোস্টে আশঙ্কা প্রকাশ করেছেন যে বিরাট কোহলি সিরিজ চলাকালীন অবসর নেবেন না তো?


