Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৬ দিন সূচকের বৃদ্ধি দেখা গিয়েছিল তবে ৬ দিন পর লাল হলো সেনসেক্স ও নিফটি৫০ (Stock Market)। ব্যাঙ্কিং সেক্টরের পাশাপাশি পতন হয়েছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকেরও।
শেয়ার মার্কেটে বড় পতন (Stock Market)
৬ দিন টানা বৃদ্ধির পর শেয়ার মার্কেট পতনের মুখ দেখলো শুক্রবার। সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে পতন হলো দেশের দুই বেঞ্চমার্ক সূচকের। শুক্রবার নিফটি৫০-র কমেছে ০.৩৭ শতাংশ বা ৯৬ পয়েন্ট এবং এই পতনের জেরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ২৫ হাজার ৭৯৫ পয়েন্টে (Stock Market)।
অন্যদিকে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে সেনসেক্স কমেছে ০.৪০ শতাংশ বা ৩৪৪ পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক রয়েছে ৮৪ হাজার ২১১ পয়েন্টে। দুই সূচকের পাশাপাশি পতন হয়েছে মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকেরও। বম্বে স্টক এক্সচেঞ্জে মিড ক্যাপ ইনডেক্সের পয়েন্ট কমেছে ০.২৫ শতাংশ এবং স্মল ক্যাপ ইনডেক্সের পয়েন্ট কমেছে ০.১৯ শতাংশ।
অধিকাংশ গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের পতন হয়েছে শুক্রবার। যার মধ্যে অন্যতম ব্যাঙ্কিং সেক্টরগুলোর সেক্টরাল ইনডেক্স। ০.৬৫ শতাংশ পয়েন্ট কমেছে নিফটি ব্যাঙ্ক সেক্টরাল ইনডেক্সের। ০.৭৪ শতাংশ পয়েন্ট কমেছে নিফটি পিএসইউ ব্যাঙ্কের। তাছাড়াও ০.৮১ শতাংশ কমেছে নিফটি প্রাইভেট ব্যাঙ্কের। এর পাশাপাশি নিফটি-তে পয়েন্ট কমেছে এফএমসিজি, ফার্মা, ফিনানশিয়াল সার্ভিস, অটো, আইটি-র মতো একাধিক গুরুত্বপূর্ণ সেক্টরাল ইনডেক্সের। তবে পয়েন্ট বাড়তে দেখা গিয়েছে নিফটি মেটাল, নিফটি ইন্ডিয়া ডিফেন্স এবং নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরাল সূচকের।

নিফটি৫০-তে লিস্টেট মাত্র ১৬টি সংস্থার শেয়ার দর বেড়েছে ৫০টি সংস্থার মধ্যে। যার মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে হিন্দালকোর। এই সংস্থার স্টকের দাম বেড়েছে ৪.১১ শতাংশ। অ্যালুমিনিয়ামের দামে বিপুল বৃদ্ধির জেরেই হিন্দালকো স্টকের দামে এই উত্থান বলেই মত বিশেষজ্ঞদের। তাছাড়া আইসিআইসিআই ব্যাঙ্ক, ভারতী এয়ারটেল, শ্রীরাম ফিনান্স, ওএনজিসি, ভারত ইলেকট্রনিক্সের শেয়ার দরও ০.৯০ শতাংশ থেকে ১.০৫ শতাংশের মধ্যে বেড়েছে (Stock Market)।
নিফটি৫০-র লিস্টেড স্টকগুলোর মধ্যে সিপলার শেয়ারে বড় পতন দেখা গিয়েছে সপ্তাহের শেষ ট্রেডিং সেশনে। এই ফার্মা স্টকের দাম কমেছে ৩.৬৮ শতাংশ। হিন্দুস্তান ইউনিলিভার, ম্যাক্স হেলথকেয়ার, আল্ট্রাটেক সিমেন্ট ও আদানি পোর্টসের শেয়ার দরে পতন হয়েছে ১.৮ শতাংশ থেকে ৩.৩ শতাংশের মধ্যে।

আরও পড়ুন: Ind vs Aus: অবশেষে নিয়মরক্ষার ম্যাচে প্রথম একাদশে সুযোগ পেলেন কুলদীপ
টানা ৬ দিন বৃদ্ধির পরে কেন এই পতনের খাদে শেয়ার মার্কেট? সেই বিষয়ে ইনভেস্টরদের প্রফিট বুকিংয়ের প্রবণতাকেই দায়ী করেছেন বাজার বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, বিনিয়োগকারীরা গত কয়েক দিনে বাজারের বিপুল বৃদ্ধিকে কাজে লাগিয়ে লাভের অঙ্ক ঘরে তুলেছেন। এই সেল অফ প্রেসারের জেরেই বাজারে এই পতন বলে মত মার্কেট এক্সপার্টদের (Stock Market)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।


