Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সিডনিতে সেঞ্চুরি করে বিশ্বকাপের দাবি জোরালো করলেন রোহিত। সেঞ্চুরি করে চাপিয়ে গেলেন শচীনের রেকর্ড (Rohit Sharma)।
দুরন্ত ছন্দে হিটম্যান (Rohit Sharma)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব সরিয়ে নেওয়া হয়েছে রোহিত শর্মার থেকে। রোহিতের থেকে এই দায়িত্ব সরিয়ে দেওয়া হয়েছে শুভমন গিলকে। নিজের ব্যাটে এবার তার জবাব দিলেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে তিনি খেললেন ৭৩ রানের ইনিংস। তৃতীয় ম্যাচে করলেন ১২১ রান। বিরাট আর রোহিতের ব্যাটে ভর করে তৃতীয় ম্যাচে জয় পেল ভারত। ব্যাট হাতে মাইলফলক স্পর্শ করলেন হিটম্যান (Rohit Sharma)।
ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান ও প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা তার ওয়ানডে কেরিয়ারের ৩৩ তম শতরান পূর্ণ করলেন। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ওয়ানডে ম্যাচে ১২১ রানের ইনিংস খেলেন ১২৫ বলে। তার ইনিংসে রয়েছে ১৩টি চার ও ৩টি ছয়। তিনি নিজের সেঞ্চুরি পূর্ণ করেন ১০৫ বলে। রোহিত শর্মা টেস্টে ১২টি, ওয়ানডে-তে ৩৩টি এবং T20-তে ৫টি সেঞ্চুরি করেছেন। তিন ফরম্যাটেই পাঁচ বা তার বেশি শতরান করা একমাত্র ব্যাটার এখন রোহিত শৰ্মাই।

অ্যাডিলেডে ৭৩ রানের ইনিংস খেলার পর সিডনিতেও নিজের দক্ষতার পরিচয় দিলেন রোহিত। সেই সঙ্গে স্পর্শ করলেন ৫০ তম আন্তর্জাতিক শতরানের মাইলফলক। চলতি বছর এটি রোহিত শর্মার দ্বিতীয় শতরান। এই ম্যাচে সেঞ্চুরি করে সমালোচকদের যোগ্য জবাব দিলেন রোহিত শর্মা। তার অবসর নিয়ে চলা জল্পনায় জল ঢালার পাশাপাশি ২০২৭ সালের বিশ্বকাপে দলে ঢোকার দাবিকে আরও জোরালো করলেন (Rohit Sharma)।

আরও পড়ুন: Ayushmann Khurrana: হরর-কমেডি ইউনিভার্সে অনীতকে আমন্ত্রণ, গডফাদার ছাড়াই লিখছে নতুন গল্প!
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মাকে বারবারই জ্বলে উঠতে দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই ৯টি শতরান করে ফেলেছেন তিনি। এর পাশাপাশি সমকক্ষ হয়ে উঠলেন ভারতের কিংবদন্তি শচীনের। তবে অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান করা প্রথম ব্যাটসম্যান হয়ে উঠেছেন। সেই দিক থেকে চাপিয়ে গেলেন শচীনকে। অস্ট্রেলিয়ার মাটিতে তিনি করেছেন ৬টি সেঞ্চুরি, বিরাট কোহলি ও সাঙ্গাকারার রয়েছে ৫টি করে সেঞ্চুরি। একই সঙ্গে তার এই ঐতিহাসিক ইনিংসের মাধ্যমে শচীন এবং বিরাটের পর তৃতীয় ভারতীয় হিসেবে ৫০টি আন্তর্জাতিক সেঞ্চুরি করার মাইলফলক স্পর্শ করলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক মঞ্চে দশ নম্বর ক্রিকেটার হিসেবে স্পর্শ করলেন এই মাইলফলক (Rohit Sharma)।


