Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বৈদিক পঞ্জিকা বলছে, আজ কার্তিক শুক্লা পঞ্চমী তিথি অতিগণ্ড ও সুকর্ম যোগের প্রভাব থাকায় দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ (Horoscope Monday)। চাঁদ আজ ধনু রাশিতে ও সূর্য তুলা রাশিতে অবস্থান করছে, ফলে বহু রাশির জীবনে ঘটতে পারে চমকপ্রদ পরিবর্তন। কেউ পাবেন অর্থ ও সৌভাগ্যের বার্তা, আবার কারও সামনে আসতে পারে চ্যালেঞ্জের পাহাড়। সোমবার মহাদেবের দিনে কার কপালে শিবের কৃপা বর্ষণ হবে, আর কে হোঁচট খাবেন জীবনের পরীক্ষায়? জেনে নিন আজকের সম্পূর্ণ রাশিফল সোমবার, ২৭ অক্টোবর ২০২৫।
মেষ রাশি (Horoscope Monday)
উত্তরাধিকার সূত্রে অর্থলাভের যোগ। আজ মেষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক শুভ। উত্তরাধিকার সূত্রে অর্থ বা সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা প্রবল। তবে চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। প্রেমের সম্পর্কে তিক্ততা দেখা দিতে পারে। বন্ধুকে অর্থ ধার দিলে সাবধান হোন। নতুন গাড়ি কেনার যোগও রয়েছে।
বৃষ রাশি (Horoscope Monday)
পারিবারিক দুশ্চিন্তা ও কর্মস্থলে পরিবর্তনের সম্ভাবনা। সাংসারিক খরচের ভার আজ কিছুটা বাড়বে। পিতৃস্থানীয় ব্যক্তিকে নিয়ে উৎকণ্ঠা দেখা দিতে পারে। চাকরিতে ট্রান্সফার বা বদলির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক অগ্রগতি হলেও যৌথ উদ্যোগে জটিলতা আসতে পারে। অর্থ উপার্জনের নতুন পথও খুলে যেতে পারে।
মিথুন রাশি (Horoscope Monday)
অতিরিক্ত খরচ ও দাম্পত্যে ভুল বোঝাবুঝি। আজ প্রয়োজনের তুলনায় খরচ বেড়ে যেতে পারে। দাম্পত্য সম্পর্কে সাময়িক মনোমালিন্য হতে পারে। পুরোনো ঋণ পরিশোধের সুযোগ মিলবে। ইমারত ও রিয়েল এস্টেট ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। তবে কর্মক্ষেত্রে বিতর্ক বা আইনি জটিলতা দেখা দিতে পারে।
কর্কট রাশি (Horoscope Monday)
নতুন দায়িত্ব ও প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূর্ণ হবে। প্রযুক্তি বা আইটি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিরা উচ্চ বেতনের চাকরি পেতে পারেন। গলা বা টনসিলের সমস্যায় ভুগতে পারেন।
সিংহ রাশি (Horoscope Monday)
স্বাস্থ্যসতর্কতা ও পারিবারিক মীমাংসা।উচ্চরক্তচাপের সমস্যা বৃদ্ধি পেতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। অপ্রত্যাশিতভাবে অর্থলাভ হতে পারে। তরল দ্রব্যের ব্যবসায় সাফল্য আসবে। পারিবারিক ঝামেলা আপনার উদ্যোগে মিটে যেতে পারে।
কন্যা রাশি (Horoscope Monday)
অপ্রয়োজনীয় খরচে সতর্কতা। আজ অর্থ সংক্রান্ত বিষয়ে সচেতন থাকা জরুরি। অপ্রয়োজনীয় খরচ না কমালে বিপদ হতে পারে। গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার যোগ আছে। বিবাহযোগ্যদের বিয়েতে বাধা আসতে পারে। পায়ে আঘাত বা অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে। ভাইবোনদের সঙ্গে মতবিরোধ হতে পারে।
তুলা রাশি (Horoscope Monday)
পারিবারিক সমস্যার সমাধান ও কর্মক্ষেত্রে বিরোধ। আজ পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। অধস্তন কর্মীর বিরোধিতার মুখে পড়তে পারেন। নতুন ব্যবসা শুরু করার সময় নয়। জল ভ্রমণ এড়িয়ে চলুন। সৌন্দর্যপণ্য বা কসমেটিকস ব্যবসায় লাভের সম্ভাবনা আছে।
বৃশ্চিক রাশি (Horoscope Monday)
ভ্রমণে বিপদ ও প্রেমে টানাপোড়েন। দূরে কোথাও ভ্রমণে গিয়ে বিপদের আশঙ্কা আছে। মৌখিক আলোচনায় আইনি সমস্যার সমাধান হতে পারে। ছাত্রছাত্রীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। প্রেমে তিক্ততা দেখা দিতে পারে। চাকরি পরিবর্তনের প্রস্তাব পেলে এখনই গ্রহণ না করাই শ্রেয়।
ধনু রাশি (Horoscope Monday)
ইচ্ছাপূরণ ও আর্থিক সাফল্যের সম্ভাবনা। আজ দীর্ঘদিনের আশা পূরণ হতে পারে। পুরোনো রোগ থেকে আরোগ্য লাভের সম্ভাবনা। নতুন ব্যবসা বা যৌথ উদ্যোগ শুরু করতে পারেন। আচমকা অর্থপ্রাপ্তির যোগ আছে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে। গোপন প্রেম প্রকাশ পেতে পারে, সাবধান থাকুন।
মকর রাশি (Horoscope Monday)
কর্মস্থলে ভুল ও পারিবারিক গর্ব। কাজে অসাবধানতা এড়িয়ে চলুন। প্রতিবেশীর সঙ্গে বিরোধ বাড়তে পারে। ওষুধ, বই, দুধ বা মাছের ব্যবসা লাভজনক হবে। সন্তানের সাফল্যে আনন্দ পাবেন। বাসস্থান পরিবর্তনের ইঙ্গিত রয়েছে।
কুম্ভ রাশি
দাম্পত্যে মিলন ও বন্ধুর প্রতারণা। দাম্পত্য সম্পর্কের মনোমালিন্য দূর হবে। অংশীদারি ব্যবসায় ক্ষতির আশঙ্কা। বন্ধু সেজে কেউ ক্ষতি করতে পারে। বয়স্কদের বাতের সমস্যা বাড়তে পারে। অযোগ্য ব্যক্তিকে ঋণ দিলে বিপদ হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় উন্নতি করবে।
আরও পড়ুন:Manipur: ৫০ বছর পর ঘরে ফেরা ‘বুড়ো বিপ্লবী’! শেষমেশ কি নাগা শান্তির পথ খুলে গেল?
মীন রাশি
মানসিক দ্বন্দ্ব ও কর্মক্ষেত্রে সুনাম। নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। কর্মক্ষেত্রে দক্ষতার কারণে প্রশংসা পাবেন। নিকট আত্মীয়ের স্বাস্থ্য খারাপ হতে পারে। পর্যটন, হোটেল বা রেস্তোরাঁর ব্যবসা লাভজনক হবে। সমাজসেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে।



