To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ বৃহস্পতিবার, নতুন উদ্যমে দিন শুরু (Horoscope Thursday) করার পালা। কারও কর্মক্ষেত্রে আসতে পারে সাফল্যের খবর, কারও ব্যবসায় কাটতে পারে মন্দা, আবার কারও পারিবারিক জীবনে ফিরতে পারে সুখ ও শান্তি। অর্থ, কর্মজীবন, স্বাস্থ্য ও সম্পর্কের দিক থেকে কেমন কাটবে আজকের দিন? বিশেষ করে তুলা, বৃশ্চিক ও ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে আজকের রাশিফল? জেনে নিন বিস্তারিত।
কী বলছে রাশিফল? (Horoscope Thursday)
- তুলা রাশি: আজ বৃহস্পতিবার আপনার জীবনে (Horoscope Thursday) ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিশেষত বেসরকারি সংস্থায় কর্মরতদের বেতন বৃদ্ধি বা আর্থিক সুবিধা পাওয়ার যোগ তৈরি হতে পারে। এর ফলে অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালো হবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে এবং কাছের মানুষের কাছ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে সহযোগিতা পাবেন। আজ কোনও তীর্থস্থানে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। তবে যাত্রার আগে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেওয়া জরুরি। বাড়ির জন্য দরকারি সামগ্রী কিনতে বাজারে যেতে পারেন। সেখানে কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে। শরীর ও মন, দুই-ই ভালো থাকার সম্ভাবনা রয়েছে।
- বৃশ্চিক রাশি: বৃহস্পতিবার আপনার আত্মবিশ্বাস ও মনোবল বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিষ্ঠা এবং পরিশ্রমের সুফল পাবেন। ব্যবসায় যাঁরা দীর্ঘদিন ধরে মন্দার মুখোমুখি হচ্ছিলেন, তাঁদের পরিস্থিতির উন্নতি হতে পারে। বিক্রিবাট্টা বাড়ার সম্ভাবনাও রয়েছে। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। ব্যক্তিগত জীবনেও মেজাজ ফুরফুরে থাকবে। নতুন গাড়ি কেনার পরিকল্পনা থাকলে আজকের দিনটি অনুকূল হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকেও নজর রাখুন।
আরও পড়ুন: Sonia Gandhi: সোনিয়ার আত্মজীবনীতে ফাঁস গান্ধী পরিবারের অন্দরকাহিনি!
- ধনু রাশি: আজ সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সম্মান পেতে পারেন। শারীরিক সমস্যায় ভুগলে কিছুটা স্বস্তি মিলতে পারে। দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয় নিয়ে তর্ক এড়িয়ে চলুন। সঙ্গীর সঙ্গে শান্তভাবে কথা বললে সম্পর্ক আরও মজবুত হবে। আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি বাড়ি তৈরির কাজেও গতি আসতে পারে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে।


