Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: আজ, সোমবার ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) বা বিশেষ নিবিড় সংশোধনের সময়সূচি। জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, আজ বিকেল ৪টে ১৫-য় হবে সাংবাদিক বৈঠক। গতকাল বিজ্ঞপ্তি দিয়ে কমিশন জানিয়েছে, দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক। ২৩ বছর বাদে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন। SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। SIR-এর দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা দেখা দিতেই, চড়ছে রাজনীতির পারদ।
নাম বাদ পড়া নিয়ে বিভ্রান্তি(SIR)
নির্বাচন কমিশনের এই বিশেষ নিবিড় পর্যবেক্ষণ(SIR) নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে নানা প্রশ্ন উঠে আসছে। শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বাংলায় SIR তালিকা থেকে বাদ পড়বে কোটি কোটি ভোটারের নাম। কাদের নাম সত্যিই বাদ পড়তে পারে, সেই নিয়ে চলছে বিভ্রান্তি। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ৩ মাস সময় দেওয়া হবে। যার মধ্যে ফর্ম ফিল আপ ও জমা দেওয়া, খসড়া তালিকা জারি করা এবং দাবি, আপত্তি বা আবেদন জমা করার সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারপরই প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
কীভাবে SIR-এ অংশ নিতে হবে? (SIR)
প্রসঙ্গত, কারও যদি ভোটার তালিকায় নাম না থাকে এবং বিশেষ নিবিড় পর্যবেক্ষণ প্রক্রিয়ার সময়েই নাম তোলাতে হয় সেক্ষেত্রে দেওয়া হবে না এনুমারেশন ফর্ম। তাদের কমিশনের দেওয়া ৬ নম্বর ফর্ম ফিল আপ করে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে।
আরও পড়ুন: Subhendu Adhikari: ফ্ল্যাটে ঢুকে হামলা! সোনারপুরে শুল্ক আধিকারিকের উপর আক্রমণ কেন?
কার কার নাম বাদ পড়তে পারে?
- ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না
- ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে যারা ব্যর্থ হবেন
- ভোটার তালিকায় থাকা সব মৃত এবং বেআইনি ভোটার
- যারা রাজ্যের বাইরে চলে গিয়েছে অথচ দু’টি এপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে
- কারচুপি করে তোলা অবৈধ ভোটারের নামট
- অনুপ্রবেশকারী
- কমিশনের নির্দেশিত ১১টি নথির কোনওটিই যারা দেখাতে পারবে না
- ২০০২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি বছরের হিসাব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন
আরও পড়ুন: Bengal BJP: রাজ্য কমিটিতে ৭০-৮০ শতাংশ নতুন মুখ! ছাব্বিশের আগে বঙ্গ-বিজেপিতে বড় রদবদলের ইঙ্গিত
শুরু ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন
SIR শেষ, বছর শেষে বিধানসভা নির্বাচন বিহারে। আর আগামী বছর বিধানসভা ভোট হবে পশ্চিমবঙ্গে। এই আবহে, এ রাজ্যের দুয়ারেও কড়া নাড়ছে বিশেষ নিবিড় পর্যবেক্ষণ । কার্যত শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাউন্টডাউন। সূত্রের খবর, সোমবারই ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ দেশজোড়া বিশেষ নিবিড় পর্যবেক্ষণের দিনক্ষণ। রবিবারের বিজ্ঞপ্তি দিয়ে, জাতীয় নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার বিকেল ৪টে ১৫-য় দিল্লির বিজ্ঞান ভবনে হবে সাংবাদিক বৈঠক।


