Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাজনৈতিক পালাবদলের সাক্ষী থাকল (Mamata Banerjee FB Bio) বঙ্গবাসী। ২৫ বৈশাখের সকালে শপথ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু মমতার ক্ষমতা হারিয়ে গেলেও নেটপাড়ায় তার ফেসবুক বায়োতে কোনও পরিবর্তন দেখা যায়নি। তিনি নামের আগে প্রাক্তন বসাতে নারাজ। তাই নিলেন এক অভিনব পন্থা।
প্রাক্তন লিখতে নারাজ (Mamata Banerjee FB Bio)
শুভেন্দুর শপথের পরও তাঁর ফেসবুক ও অন্যান্য সমাজ (Mamata Banerjee FB Bio) মাধ্যমে নিজেকে ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী’ হিসেবেই উল্লেখ করেছিলেন তৃণমূল নেত্রী। বিষয়টি ঘিরে দ্রুতই চর্চা শুরু হয় নেটমাধ্যমে। পরে অবশ্য সেই বায়ো পরিবর্তন করা হয়। তবে সেখানে সরাসরি ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী’ শব্দ ব্যবহার না করে অন্যভাবে নিজের পরিচয় তুলে ধরেন মমতা। তিনি উল্লেখ করেন, তিনি ১৫তম, ১৬তম এবং ১৭তম বিধানসভার মুখ্যমন্ত্রী ছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ভাষা নির্বাচনের মধ্যেই লুকিয়ে রয়েছে তাঁর রাজনৈতিক অবস্থান ও মানসিকতা।
পরাজয় মানবেন না!
ভোটের ফল প্রকাশের পর থেকেই মমতা অভিযোগ করে আসছেন, একাধিক কেন্দ্রে ভোটে অনিয়ম হয়েছে। তাই পরাজয় মেনে নিতে তিনি নারাজ বলেই মত অনেকের। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে হারার পরও তিনি প্রকাশ্যে নিজের অবস্থানে অনড় থেকেছেন।
আরও পড়ুন: WB BJP Cabinet 2026: বাংলায় বিজেপির প্রথম মন্ত্রীসভা, শপথ নিলেন কারা?


