Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আজ মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ (Horoscope 28 October)। সপ্তাহের তৃতীয় দিনটি শুরু হচ্ছে চাঁদের রাশি পরিবর্তনের মধ্য দিয়ে ধনু থেকে মকরে গমন মানে নতুন পরিবর্তন ও সুযোগের ইঙ্গিত। সূর্য তুলায় অবস্থান করায় ভারসাম্য ও সম্পর্কের দিকটি আজ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। গ্রহ-নক্ষত্রের এই সমীকরণে কার জীবনে খুলবে ভাগ্যের দরজা, আর কার সামনে আসবে কিছু সতর্কবার্তা জেনে নিন আজকের রাশিফল।
মেষ রাশি (Horoscope 28 October)
আয়ের তুলনায় সঞ্চয়ের হার কম থাকবে। খেলাধুলা বা প্রতিযোগিতামূলক ক্ষেত্রের সঙ্গে যুক্তদের নতুন সুযোগ আসতে পারে। রাজনীতিবিদদের শত্রুর সংখ্যা বাড়বে, তবে সতর্ক থাকলে ক্ষতি এড়ানো সম্ভব। চোখ বা মূত্রসংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। কৃষিজ পণ্যের ব্যবসায় সাময়িক বাধা আসবে।
বৃষ রাশি (Horoscope 28 October)
খাবার-দাবারের বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। ন্যায্য প্রাপ্তিতে বিলম্বে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। গুরুজনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। আত্মীয়দের সঙ্গে বিরোধ এড়িয়ে চলুন, প্রতারণার সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশি (Horoscope 28 October)
প্রযুক্তি বা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের পদোন্নতির যোগ আছে। গ্ল্যান্ড বা কানের সমস্যায় ভুগতে পারেন। প্রতিবেশীর সঙ্গে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। উত্তরাধিকার সূত্রে বা বীমা থেকে অর্থপ্রাপ্তি সম্ভব। ভ্রমণে অতিরিক্ত সতর্ক থাকুন, শত্রুর ষড়যন্ত্রের সম্ভাবনা আছে।
কর্কট রাশি (Horoscope 28 October)
জ্ঞাতিশত্রুতার আশঙ্কা রয়েছে, তবে ক্ষতির সম্ভাবনা কম। ঠান্ডা বা লিভারের সমস্যায় কষ্ট হতে পারে। প্রেমজ সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। খনিজ দ্রব্য বা খনিজজাত ব্যবসায়ে লাভের সম্ভাবনা। অবিবাহিতদের বিয়ের আলোচনা পাকা হতে পারে। ঋণ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি (Horoscope 28 October)
পরিবহণ বা যোগাযোগ ব্যবসার সঙ্গে যুক্তদের আর্থিক উন্নতি হবে। অনিয়মিত খাদ্যাভ্যাসে পেটের সমস্যা হতে পারে। সাংবাদিকতা বা মিডিয়া ক্ষেত্রের সঙ্গে যুক্তদের বিশেষ উন্নতি। ভ্রাতৃবিরোধ মিটে যেতে পারে, তবে ব্যবসায় ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন।
কন্যা রাশি (Horoscope 28 October)
আত্মীয়দের কারণে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। যৌথ ব্যবসায় সমস্যার সম্ভাবনা রয়েছে। সপরিবারে ভ্রমণের সুযোগ আসতে পারে। স্থাপত্য, ডিজাইন বা শিল্পকলার সঙ্গে যুক্তদের সুনাম বাড়বে। নার্ভ বা পেশীজনিত সমস্যা হতে পারে।
তুলা রাশি (Horoscope 28 October)
স্ত্রী-রোগের সমস্যা বাড়তে পারে। রাজনীতিবিদদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। চামড়া, জুতো বা কসমেটিকস ব্যবসায়ীরা লাভবান হবেন। চাকরিপ্রার্থীদের বুদ্ধিমত্তায় সাফল্য আসবে। তবে হিসেবের ভুলে ক্ষতি হতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি (Horoscope 28 October)
আইন বা প্রশাসনের সঙ্গে যুক্তদের নতুন কাজের সুযোগ আসতে পারে। নেশা বা অসচেতনতায় সম্মানহানি হতে পারে। পিতার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে। বিলাসপণ্য কেনাকাটায় অর্থ ব্যয় হবে। ঋণ সংক্রান্ত বিষয়ে আজ ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
ধনু রাশি (Horoscope 28 October)
গত কয়েকদিনের দুশ্চিন্তার অবসান ঘটবে। হঠাৎ আর্থিক প্রাপ্তি হতে পারে। কর্মক্ষেত্রে স্থানান্তরের যোগ রয়েছে। নতুন প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে। ইমারতি বা ধাতু ব্যবসায় লাভ আসবে। সহকর্মীদের সহযোগিতায় সাফল্য সহজ হবে।
মকর রাশি
মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে। তবে নতুন চাকরি বা কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আর্থিক সমস্যার সমাধান হতে পারে। প্রশাসনিক ক্ষেত্রে পদোন্নতির যোগ আছে। প্রতিবেশীর সঙ্গে বিরোধের সম্ভাবনা, তবে রাসায়নিক ব্যবসা লাভজনক।
কুম্ভ রাশি
পুরোনো অসুখ থেকে মুক্তি পেতে পারেন। ফটোগ্রাফি, মডেলিং বা সৃজনশীল কাজে যুক্তদের উন্নতির সম্ভাবনা প্রবল। বাইরে চলাফেরায় সতর্ক থাকুন, দুর্ঘটনার সম্ভাবনা আছে। উত্তেজনা নিয়ন্ত্রণে রাখুন, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পাওনা অর্থ আসতে দেরি হবে।
আরও পড়ুন: Donald Trump: দ্বিতীয় ইনিংসেই কড়া অভিবাসন নীতি! আমেরিকা জুড়ে শুরু ধরপাকড়
মীন রাশি
নিকট আত্মীয় থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। কর্মস্থলে প্রতিদ্বন্দ্বিতা বাড়বে, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য আসবে। প্রভাবশালী ব্যক্তির সাহায্য ও আশীর্বাদ পাওয়া সম্ভব।



