Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: ফল আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অংশ। এটি যেমন শরীরকে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান দেয়, তেমনই ফলের রসও(Fruit Juice) শরীরকে সতেজ রাখে, ত্বক উজ্জ্বল করে ও শক্তি জোগায়। তবে অনেকেই জানেন না— ফলের রসের আসল পুষ্টিগুণ পেতে হলে তা সঠিক সময়ে খাওয়া অত্যন্ত জরুরি। ভুল সময়ে পান করলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি।
কখন খাবেন ফলের রস?(Fruit Juice)
বিশেষজ্ঞদের মতে, সকালে খালি পেটে ফলের রস(Fruit Juice) খাওয়া শরীরের পক্ষে সবচেয়ে উপকারী। এই সময় শরীর ডিটক্স অবস্থায় থাকে, ফলে ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত শোষিত হয়। কমলালেবু, আপেল, তরমুজ, ডালিম বা আমলকির রস সকালে খেলে সারাদিন শরীর থাকে প্রাণবন্ত।

তবে যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা রয়েছে, তাঁদের খুব টক রস যেমন লেবু বা কমলালেবুর রস খালি পেটে খাওয়া উচিত নয়। এতে পেটে অম্লতার সমস্যা বাড়তে পারে।
খাবার খাওয়ার ৩০-৪৫ মিনিট আগে(Fruit Juice)
খাবার খাওয়ার ৩০ থেকে ৪৫ মিনিট আগে ফলের রস(Fruit Juice) খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং খিদেও বাড়ে। বিশেষ করে পেঁপে বা আনারসের রস খাবারের আগে পান করলে পাচন প্রক্রিয়া উন্নত হয়। এই সময়ে শরীরের এনজাইম কার্যকর থাকে, ফলে রসের পুষ্টিগুণ সহজে শরীরে মিশে যায়।

আরও পড়ুন: Weight Loss Soup: বাড়িতে বানিয়ে ফেলুন ফিটনেস স্যুপ, ওজন কমবে খুব সহজে
খাবারের সঙ্গে বা পরে নয়
অনেকেই খাবারের সঙ্গে বা খাবার খাওয়ার পর ফলের রস পান করেন— যা একেবারেই ভুল অভ্যাস। ফলের রসের প্রাকৃতিক চিনি ও এনজাইম খাবারের সঙ্গে মিশে হজমে ব্যাঘাত ঘটায়, যার ফলে গ্যাস, অম্বল বা ফাঁপাভাবের সমস্যা দেখা দিতে পারে।
রাতে ঘুমের আগে নয়
রাতে ফলের রস খাওয়া ভাল নয়। এটি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। ফলের রসে থাকা প্রাকৃতিক চিনি রাতে শরীরে হজম হতে সময় নেয় এবং ঘুমের গুণমান কমিয়ে দেয়। পাশাপাশি পেটে ভার বা অস্বস্তি তৈরি হতে পারে। তাই রাতে রস না খাওয়াই শ্রেয়।

ফলের রস শুধুমাত্র স্বাদের জন্য নয়, এটি এক উৎকৃষ্ট প্রাকৃতিক পুষ্টির উৎস। নিয়মিত সঠিক সময়ে ফলের রস পান করলে শরীর পায় প্রাকৃতিক শক্তি, ত্বক পায় উজ্জ্বলতা, আর হজমশক্তিও থাকে ভালো। তাই পরের বার রস হাতে নেওয়ার আগে সময়টা একটু ভেবে নিতে পারেন।
আরও পড়ুন: Sleep Issue: ঘুম আসবে খুব সহজে, মাথায় রাখুন এই কয়েকটি কথা


