Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিনেত্রী অপরাজিতা আঢ্যের (Aparajita Auddy) জীবনের গল্প যেন এক অনুপ্রেরণার উপন্যাস। ছোটবেলায়ই রান্না, পড়াশোনা, সংসারের দায়িত্ব,সবকিছু সামলাতে হয়েছে তাঁকে। একদিকে স্কুল, অন্যদিকে রান্নার কাজ—এই দুইয়ের মধ্যে দিয়েই বড় হয়েছেন তিনি। কিন্তু সমস্ত বাধা পেরিয়ে জয়ী অপরাজিতা আঢ্য (Aparajita Auddy)।
ইন্টারকাস্টে বিয়ে, শুরু বিপত্তি (Aparajita Auddy)
আঠারোর কোঠায় পা রেখেই গ্ল্যামার দুনিয়ায় প্রবেশ করেন অপরাজিতা (Aparajita)। তখনই ভালোবেসে বিয়ে করেন টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে (Atanu Hazra)। সম্ভ্রান্ত উকিল পরিবারের মেয়ে হওয়ায়, পরিবারের কাছে এই বিয়ে ছিল এক ‘অপরাধ’। ইন্টারকাস্টে বিয়ের সিদ্ধান্তে ক্ষুব্ধ হন আত্মীয়রা। এমনকি জ্যাঠামশাই মৃত্যুর আগে বলে যান—তিনি মরলেও যেন অপরাজিতা দেখতে না যান। সেই কথাই বাস্তব হয়েছিল—জ্যাঠামশাই মারা গেলে, বাড়িতে প্রবেশের অনুমতি পাননি অভিনেত্রী।
নিঃসন্তান কিন্তু সম্পূর্ণ সুখী (Aparajita Auddy)
বিয়ের প্রায় ২৭ বছর পার করে এসেছেন অপরাজিতা ও অতনু হাজরা। তাঁদের সন্তান নেই, তবে অভিনেত্রী অকপটে বলেছেন—সন্তান না থাকাটাই জীবনের অপূর্ণতা নয়। স্বামী-স্ত্রীর পারস্পরিক ভালোবাসা ও বোঝাপড়াই তাঁদের জীবনের আসল শক্তি। সুখে-দুঃখে একে অপরের পাশে থেকেছেন তাঁরা।
ঠোঁটকাটা কিন্তু সত্যনিষ্ঠ (Aparajita Auddy)
অনেকে বলেন, অপরাজিতা (Aparajita) নাকি ঠোঁটকাটা। তবে তাঁর মতে, তিনি শুধু সত্য কথা বলেন, যা ভাবেন তাই বলেন। অর্থাৎ স্পষ্টবাদী স্বভাবই তাঁকে আলাদা করেছে। গ্ল্যামার দুনিয়ার ঝলমলে বাইরের আড়ালে তিনি সবসময় বাস্তব ও সংবেদনশীল এক নারী।
অভিনয় ও নাচ দুটিতে ভালোবাসা
ছোট পর্দা থেকে বড় পর্দা ,সবখানেই সমান দক্ষ অপরাজিতা (Aparajita)। একান্নবর্তী, চিনি—এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের। অভিনয়ের পাশাপাশি তিনি একটি নাচের স্কুলও পরিচালনা করেন। শিল্পের প্রতি তাঁর নিবেদনই তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

বাধা পেরিয়ে সাফল্যের শিখরে (Aparajita Auddy)
অপরাজিতা মনে করেন ,জীবনের প্রতিটি কাজ নিজে করতে জানা উচিত। তাঁর কথায়,তাঁদের সময় এসব না জানলে লোকের মুখের দিকে তাকিয়ে থাকতে হতো। বর্তমান প্রজন্মের প্রতি তাঁর আক্ষেপও আছে,তিনি মনে করেন,এরা অনেক কিছু জানে, কিন্তু হাতে-কলমে পারে না। পরিবারের বিরোধিতা, সমাজের কটাক্ষ, ব্যক্তিগত জীবনের কষ্ট—সব পেরিয়ে আজ অপরাজিতা আঢ্য বাংলা বিনোদন জগতের এক উজ্জ্বল মুখ। নিজের পরিশ্রম, মেধা ও আত্মবিশ্বাসেই তিনি প্রমাণ করেছেন—সংগ্রামই জীবনের আসল শক্তি।
আরও পড়ুন: Smriti Mandhana: মেয়েদের বিশ্বকাপে সেরা ক্রিকেটারের দৌড়ে স্মৃতি
উল্লেখ্য , ব্যক্তিগত জীবনের হাজারো কষ্ট পেরিয়ে অপরাজিতা নিজের জায়গা তৈরি করেছেন অভিনয়ে। টেলিভিশন হোক বা সিনেমা— তাঁর অভিনয় সব সময় বাস্তবের ছোঁয়া রাখে। অসংখ্য বাধা, অপমান আর অবহেলা পেরিয়ে আজ অপরাজিতা আঢ্য শুধু এক অভিনেত্রী নন, তিনি এক প্রেরণা। তাঁর জীবন প্রমাণ করে— সাহস, পরিশ্রম আর নিজের ওপর বিশ্বাস থাকলে যে কেউ নিজের আলোয় আলোকিত হতে পারে (Aparajita Auddy)।


