Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ‘দাদাগিরি’র (Dadagiri New Promo) নতুন সিজনের প্রথম ঝলক। এতদিন যে খবর নিয়ে টেলিপাড়ায় জোর চর্চা চলছিল, এবার সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এবার ‘দাদাগিরি’র মঞ্চে নতুন ভূমিকায় দেখা যাবে টলিউড মেগাষ্টার দেবকে। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে নতুন সঞ্চালক দেবের প্রথম প্রোমো, আর তা ঘিরেই তৈরি হয়েছে দর্শকদের মধ্যে উন্মাদনা।
চাপে আছেন দেব? (Dadagiri New Promo)
প্রোমোতে দেখা যাচ্ছে, হঠাৎ আতঙ্কে ঘুম ভেঙে (Dadagiri New Promo) যায় দেবের। নতুন দায়িত্বের ভাবনা যেন তাঁকে ভাবিয়ে তোলে। কিন্তু এরপর যেখানে যাচ্ছেন, সেখানেই শুনতে পাচ্ছেন একটাই কথা-“দাদা তুমি পারবে।” তাঁর পাশে সাহস জোগাতে দেখা যায় দুই সঞ্চালক বন্ধু আবির ও যীশুকে। পুরো প্রোমোতেই ফুটে উঠেছে নতুন দায়িত্বের চাপ, উত্তেজনা এবং চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা।

এর আগে কলকাতার বিভিন্ন জায়গায়, অলি-গলি থেকে গঙ্গার ঘাট পর্যন্ত ‘নতুন বাংলার নতুন দাদাগিরি’র প্রোমো শুট করেছিলেন দেব। তবে সেই খবর গোপনই রেখেছিলেন নির্মাতারা। অবশেষে আজ প্রকাশ্যে এল সেই বহু প্রতীক্ষিত প্রোমো।
আরও পড়ুন: Passport Fees: পাসপোর্ট তৈরির ফি এক ধাক্কায় বৃদ্ধি, গুনতে হবে কত টাকা?
সিনেমার পর্দা থেকে শুরু করে রাজনীতির ময়দান-দেব বরাবরই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পরিচিত। এবার ছোট পর্দার অন্যতম জনপ্রিয় শোয়ের দায়িত্বও সামলাতে চলেছেন তিনি। নতুন যাত্রা নিয়ে দেব নিজেও জানিয়েছিলেন, তাঁর মধ্যে রয়েছে একসঙ্গে নার্ভাসনেস, আনন্দ এবং প্রবল উত্তেজনা।


