Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচের আগে ক্রিকেট সমর্থকদের মধ্যে বাড়ছে উন্মাদনার পারদ (Suryakumar Yadav)।
নিজের ফর্ম নিয়ে মুখ খুললেন সূর্য (Suryakumar Yadav)
দাপটের সাথে ভারত এশিয়া কাপ জিতেছে। অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ে ভর করে ভারত সহজেই জয় তুলে নিয়েছিল। তবে ভারত এশিয়া কাপ জিতলেও ব্যাটে রান পাননি সূর্যকুমার যাদব। সাত ম্যাচে তার ব্যাটে এসেছিল ৭২ রান। গড় ১৮। শেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচে তার ব্যাটে আসেনি হাফ সেঞ্চুরি। তবে সেই নিয়ে চিন্তিত নন বলেই জানিয়েছেন সূর্যকুমার। তিনি বলেন ‘আমি যথেষ্ট পরিশ্রম করছি। দেশের মাঠে বেশ কয়েকটা ভাল প্র্যাক্টিস সেশন হয়েছে। কাজেই আমি ভাল জায়গায় আছি। সবচেয়ে জরুরি এটাই। রান ঠিকই আসবে, তবে আসল কথা হল টিমের লক্ষ্য মাথায় রেখে কাজ করে যাওয়া। আপনার কাছ থেকে টিম কী চাইছে সেটা বুঝে নেওয়া। একটা করে ম্যাচ ধরে আমি এগোতে চাই (Suryakumar Yadav)।’
আজ থেকে ক্যানবেরায় শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ভারতের প্রথম একাদশ নিয়ে ভারতের কাছে প্রচুর বিকল্প রয়েছে বলে জানিয়েছেন সূর্য। তিনি বলে, ‘এত বিকল্প থাকাটা মাথাব্যথা হিসেবে খুব ভাল। পেসার বা স্পিনার যথেষ্ট, টপ অর্ডার থেকে সাত নম্বর পর্যন্ত সবাই ফ্লেক্সিবল। যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করার ক্ষমতা রাখে। প্রথম একাদশ নির্বাচন করাটা কঠিন হলেও টিমের সবাই জানে আসল লক্ষ্য জয়।’ তিনি এর সাথে এশিয়া কাপে রিঙ্কু সিংয়ের উইনিং স্ট্রোকের কথা মনে করিয়ে দেন।

আরও পড়ুন: Cyclone Mantha: ঘূর্ণিঝড় মন্থার দাপট, রাজ্যজুড়ে শুরু বৃষ্টি!
ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে টিমে ফিরেছেন বুমরা। সূর্য বলছেন ‘এশিয়া কাপের সময়ে বাড়তি দায়িত্ব নিয়ে পাওয়ার প্লে-তে বোলিং করেছিল বুমরা। পাওয়ার প্লে-তে বুমরাকে খেলা এখানেও সহজ হবে না। ও জানে এই ধরণের সিরিজ কীভাবে তৈরি হতে হয়।’ তিনি বুমরা সম্পর্কে বলেন যে বুমরা এই দেশে বহুবার এসেছে অনেক অভিজ্ঞতা রয়েছে বুমরার। বুমরার উপস্থিতি যে দলের কাছে বিরাট ব্যাপার সেই কথাও জানান ভারতীয় দলের টি-টোয়েন্টি দলের অধিনায়ক (Suryakumar Yadav)।


