Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইএফএ শিল্ড শুরুর একেবারেই মুখে এসে সূচিতে কিছুটা রদবদল ঘটল (IFA Sheild Fixture)। পূর্বঘোষণা অনুযায়ী উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল ও মহমেডান স্পোর্টিংয়ের। কিন্তু শেষ মুহূর্তে মহামেডান প্রতিযোগিতা থেকে নাম তুলে নেওয়ায় মঙ্গলবার থেকে টুর্নামেন্ট শুরু হচ্ছে না। ফলে বুধবার শ্রীনিধি ডেকানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু হতে চলেছে এবারের আইএফএ শিল্ড। অন্যদিকে, ইস্টবেঙ্গল তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ক্যালকাটা কাস্টমস।
আইএসএলের প্রস্তুতি (IFA Sheild Fixture)
এবারের শিল্ডে প্রতিটি দলই সর্বোচ্চ ছয়জন করে বিদেশি ফুটবলার খেলানোর সুযোগ পাচ্ছে। ফলে আইএসএল শুরুর আগে ফুটবলারদের পরখ করে নেওয়া এবং পর্যাপ্ত ‘গেম টাইম’ দেওয়ার সুবর্ণ সুযোগ থাকছে কোচদের সামনে। মোহনবাগানের ক্ষেত্রে জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ, সমীর জেলকোভিচ ও দেজন দ্রাজিচরা এই ম্যাচগুলোকে মূল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দেখছেন। তবে সবুজ-মেরুন শিবিরের চিন্তার কারণ সমীর জেলকোভিচের চোট। হাতে হালকা চোট থাকায় তিনি আপাতত মূল দলের সঙ্গে অনুশীলন না করে রিহ্যাবে রয়েছেন।
শিল্ডের লক্ষ্যে মোহনবাগান (IFA Sheild Fixture)
ডুরান্ড কাপের ট্রফি হাতছাড়া হওয়ায় কিছুটা হলেও চাপে রয়েছেন মোহনবাগান কোচ দিলেমপেরিস। সেই ধাক্কা সামলে আইএফএ শিল্ড জিতে ঘুরে দাঁড়াতে মরিয়া পুরো দল। প্রতিযোগিতায় শ্রীনিধি ডেকান ছাড়াও শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেডের মতো দলের বিরুদ্ধে খেলতে হবে সবুজ-মেরুনকে। দুপুর ৩টে থেকে ম্যাচ থাকায় গরম ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বিগত কয়েকদিন ধরে ঠিক দুপুর ৩টেতেই অনুশীলন সারছেন ফুটবলাররা। এই প্রতিযোগিতার জন্য মোট ৩৫ জন ফুটবলারের নাম নথিভুক্ত করিয়েছে বাগান কর্তৃপক্ষ। তবে অফিসের দায়িত্ব সামলানোর কারণে শুরুর দিকের ম্যাচগুলোতে হয়তো পাওয়া যাবে না সায়ন বন্দ্যোপাধ্যায়কে।
আরও পড়ুন: India vs Japan: শ্রেয়াসদের জোরদার টক্কর দিল জাপান, কষ্টার্জিত জয় ভারতের
পূর্ণশক্তির দল নিয়ে তৈরি ইস্টবেঙ্গল (IFA Sheild Fixture)
লাল-হলুদ শিবির শিল্ডের জন্য বিশাল বড় দল গড়েছে (IFA Sheild Fixture)। সিনিয়র ও জুনিয়র মিলিয়ে মোট ৫৩ জন ফুটবলারকে নথিভুক্ত করিয়েছে তারা। গুঞ্জন রয়েছে, কোচ আন্তোনিও লোপেজ হাবাস কোনো রকম ঝুঁকি না নিয়ে পূর্ণশক্তির দল নিয়েই মাঠে নামবেন। ২৪ সেপ্টেম্বর কাস্টমসের মুখোমুখি হওয়ার পর, ইস্টবেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচটি খেলবে ৩০ সেপ্টেম্বর পাঞ্জাব এফসির বিরুদ্ধে।



