Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সাজে ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য ভারতের (Ind vs Aus)।
টসে হেরে প্রথম ব্যাট ভারতের (Ind vs Aus)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে হারার পর টি-টোয়েন্টিতে কামব্যাক করার লক্ষ্য নিয়ে আজ মাঠে নামছে ভারত। ক্যানবেরায় ভারত-অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচকে নিয়ে উন্মাদনা রয়েছে সমর্থকদের মধ্যে। তবে রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। এর আগের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ বিঘ্নিত হয়েছিল বৃষ্টির কারণে (Ind vs Aus)।
ক্যানবেরায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বুধবার সারাদিন ধরেই ক্যানবেরায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের বেলাতেই ৬০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা। রাত হওয়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ কিছুটা কমবে বলেই জানা যাচ্ছে। এমন আবহাওয়াতে টস যেটা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু ফের টসে হেরে প্রথম ব্যাট করতে নামছে ভারত। অন্যদিকে মিচেল মার্শ এই নিয়ে মোট ১৮টা টি-টোয়েন্টিতে টস জিতলেন। আর প্রতিবারই তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: Adrit Roy : সৌমিতৃষা অতীত! পারিজাতের সাথে বেস্ট জুটি আদৃতের?
টসের পর সূর্যকুমার যাদব বলেন, ‘প্রথমে ব্যাট করার কথা আমরা ভাবছিলাম। উইকেট দেখে ভালই মনে হচ্ছে। খেলা হয়নি এখানে খুব বেশি। পিচ দ্বিতীয় ইনিংসে হয়ত ধীরগতির হতে পারে আর সেই কথা মাথায় রেখেছি প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম আমরা।’
টি-টোয়েন্টির প্রথম ম্যাচে ছিটকে গেলেন নীতিশ কুমার রেড্ডি। প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদব জানিয়েছেন তিনি তিন স্পিনার নিয়ে নামবেন। সেরকমটাই রাখা হয়েছে দলে। তিনি জানান একাধিক বিকল্প রয়েছে ভারতের কাছে। তাই দল বাছাই করা কঠিন হলেও টিমের সবাই জানে আসল লক্ষ্য জয়।
ভারতের প্রথম একাদশ
অভিষেক শর্মা, শুবমান গিল, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন, শিবম দুবে, অক্ষর প্যাটেল, হর্ষিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জশপ্রীত বুমরা
অস্ট্রেলিয়ার প্রথম একাদশ
মিচেল মার্শ, ট্র্যাভিস হেড, জশ ইংলিশ, টিম ডেভিড, মিচেল ওয়েন, মার্কোস স্টোইনিস, জশ ফিলিপ, জ্যাভিয়ের বার্টলেট, নাথান এলিস, ম্যাথু কুহেনম্যান, জশ হ্যাজেলউড (Ind vs Aus)


