Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৩৮ বছরে বিশ্বরেকর্ড গড়লেন হিটম্যান। পিছনে ফেললেন শুভমন গিলকে (Rohit Sharma)।
নয়া রেকর্ডের নজির গড়লেন রোহিত (Rohit Sharma)
অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সফরে দুর্দান্ত পারফর্ম করে ICC ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দখল করলেন রোহিত শর্মা। পিছনে ফেলে দিলেন ওয়ানডে দলের বর্তমান অধিনায়ক শুভমন গিলকে। এর পাশাপাশি রোহিত সবচেয়ে বেশি বয়সে বিশ্বের ১ নম্বর ওয়ানডে ব্যাটার হওয়ার রেকর্ড গড়লেন। তার রেটিং পয়েন্ট ৭৮১। পিছনে ফেললেন গিল ও ইব্রাহিম জাদরানকে। গিল এক নম্বর থেকে নেমে গিয়েছেন তিন নম্বরে (Rohit Sharma)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছেন রোহিত শর্মা। একটি অর্ধ শতরান ও একটি শতরান করে যোগ্য জবাব দিয়েছেন তার নিন্দুকদের। তিনিই সব ব্যাটসম্যানকে ছাপিয়ে করেছেন সর্বাধিক রান। শেষ ম্যাচে তার শতরান ও বিরাট কোহলির অর্ধশতরান ভারতকে জয় এনে দেয়। রোহিত শর্মা সিরিজে করেন ২০২ রান, গড় ১০১। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে বিশ্বের ১ নম্বর ওয়ানডে ব্যাটসম্যানের সিংহাসনে বসিয়েছে। উল্লেখ্য রোহিত শর্মা তার কেরিয়ারে প্রথমবার অর্জন করলেন এই স্থান (Rohit Sharma)।

বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি তিনি আরও একটি বিশ্বরেকর্ড নিজের নাম করলেন। সবচেয়ে বেশি বয়সে এই স্থান অর্জনকারী প্লেয়ার হয়েছেন তিনি। রোহিত ৩৮ বছর বয়সে অর্জন করেছেন এই রাঙ্কিং। ১৮ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন এবং এই প্রথম অর্জন করলেন এই স্থান।

আরও পড়ুন: Balasore Bus Accident: ভয়াবহ বাস দুর্ঘটনা! জলেশ্বরের সড়ক কি পরিণত হচ্ছে মৃত্যুর ফাঁদে?
রোহিত শর্মা হলেন পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান, যিনি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থানে পৌঁছেছেন। প্রথম এই কৃতিত্ব রয়েছে শচীনের নামে। এরপর মহেন্দ্র সিং ধোনি। তারপর দীর্ঘ সময় ধরে এই স্থান ধরে রেখেছিলেন বিরাট কোহলি। অল্প সময়ের জন্য এই কৃতিত্ব অর্জন করেছিলেন শুভমন গিল। এখন রোহিত শর্মা তার যথাযোগ্য সম্মান অর্জন করে নিলেন (Rohit Sharma)।


