Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃষ্টির জন্য প্রথমে ম্যাচ ওভার কমানো হলেও পরে আবার বৃষ্টি শুরু হয়। বৃষ্টির জন্য ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিলেন ম্যাচ রেফারি (Ind vs Aus)।
ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত (Ind vs Aus)
ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। কিন্তু সেই উন্মাদনায় জল ঢেলে দিল বৃষ্টি। এই দিন টস জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুটা ভাল করেও ১৪ বলে ১৯ রান করে ফিরতে হয় অভিষেক শর্মাকে। নাথান এলিসের বলে টিম ডেভিডের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। তারপর ব্যাট করতে নেমে দলের অধিনায়ক সূর্যকুমার যাদব শুভমন গিলের সাথে গড়ে তোলেন পার্টনারশিপ (Ind vs Aus)।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে রান পান সূর্য। কিন্তু মাঝ পথে বৃষ্টির জন্য খেলা সাময়িক ভাবে বন্ধ হলেও কিছুক্ষণের মধ্যেই আবার খেলা শুরু হয়। তবে ম্যাচে ওভার কমিয়ে ১৮ করা হয়। ভাল ছন্দে ছিলেন শুভমন গিল এবং সূর্যকুমার যাদব। গিল ২০ বলে করেন ৩৭ রান, যার মধ্যে রয়েছে ৪টি চার ও ১টি ছয়। অন্যদিকে সূর্যকুমার যাদব করেন ২৪ বলে ৩৯ রান। তার ইনিংসে রয়েছে ৩টি চার ও ২টি ছয়। ভারতের স্কোর ছিল ৯৭ রানে ১ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে একটি উইকেট নেন নাথান এলিস। কিন্তু তারপর আবার বৃষ্টি নামার কারণে ম্যাচ স্থগিত করা হয় (Ind vs Aus)।

আরও পড়ুন: Deepika Padukone: দীপিকাকে চরম অপমান! ক্ষোভে জ্বলছে বলিউড
এক ঘন্টার উপর বৃষ্টি চলতে থাকে। তারপর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে থাকায় ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন ম্যাচ রেফারি। ৯.৪ ওভারে ভারতের স্কোর এক উইকেট হারিয়ে ৯৭ রান। ভাল ফর্মে ছিলেন গিল ও সূর্যকুমার যাদব। পাঁচ ম্যাচের এই সিরিজে এখনও বাকি রয়েছে চারটি ম্যাচ। ওয়ানডে সিরিজ হারের পর এই টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোই শুভমন গিলদের মূল লক্ষ্য (Ind vs Aus)।


