কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের এরোস্পেস মার্কেটের বিপুল বৃদ্ধির আশা করছেন বাজার এক্সপার্টরা। এই সব সংস্থার ব্যবসা বৃদ্ধি হতে চলেছে (Indian Aerospace)।
বিপুল বৃদ্ধি হতে চলেছে এরোস্পেস মার্কেট (Indian Aerospace)
শেয়ার মার্কেট বিশেষজ্ঞরা আশা বিপুল বৃদ্ধি হতে চলেছে ভারতের এরোস্পেস মার্কেটের। এই বিপুল বৃদ্ধির সহায়ক হতে চলেছে মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগ, ডিফেন্স সেক্টরের স্বদেশিকরণের মতো ফ্যাক্টর। ২০২৪ সালে ২৭০০ অতি ডলার এই বাজারের পরিমাণ। যা ২০৩৩ সালের মধ্যে যা ৫৪০০ কোটি ডলারে পৌঁছে যেতে পারে। যার জেরে লাভবান হতে চলেছে একাধিক সংস্থা। এই সব সংস্থার স্টকে তাই নজর রাখার পরামর্শ দিচ্ছেন মার্কেট এক্সপার্টরা (Indian Aerospace)।
- এমটিএআর টেকনোলজিস: এমটিএআর টেকনোলজিস ভারতের স্পেস, নিউক্লিয়ার, ডিফেন্স এবং এরোস্পেস সেক্টরের গুরুত্বপূর্ণ সাপ্লায়ার হিসেবে উঠে এসেছে। বুধবারের ক্লোজিংয়ে পরে এই সংস্থার স্টকের দাম ছিল ২ হাজার ৩৫৩ টাকা।
- ভারত ডায়নামিক্স: এই রাষ্ট্রায়ত্ত সংস্থা মিসাইল, টর্পেডো এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য অস্ত্র তৈরি করে। বুধবারের ক্লোজিংয়ে পর এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৫২৫ টাকা।
- ডেটা প্যাটার্নস: ডিফেন্স এবং এরোস্পেস অ্যাপ্লিকেশনের জন্য ইলেকট্রনিক্স সিস্টেম তৈরি করে ডেটা প্যাটার্নস। ইসরো, ডিআরডিও, হ্যালের মতো সংস্থার সঙ্গে জড়িয়ে রয়েছে ডেটা প্যাটার্ন। বুধবারের ক্লোজিংয়ে এই সংস্থার স্টকের দাম ছিল ২ হাজার ৭৫৩ টাকা।

আরও পড়ুন: SIR: ভোটার লিস্টে নেই নাম, SIR আতঙ্কে বলি আরও ১!
- অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ: রেডার, মিসাইল এবং স্পেস কমিউনিকেশনে ব্যবহৃত রেডিয়ো ফ্রিকোয়েন্সি এবং মাইক্রোওয়েভ সিস্টেম তৈরি করে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ। বুধবারের ক্লোজিংয়ে এই স্টকের দাম হয়েছে ১ হাজার ৪০ টাকা।
- জেন টেকনোলজিস: জেন টেকনোলজিসের তৈরি অ্যাডভান্সড ড্রোন এবং কমব্যাট সিমুলেশন প্ল্যাটফর্ম ভারত ও বিদেশের সেনাবাহিনীও ব্যবহার করছে। বুধবারে এই স্টকের ক্লোজ়িং হয়েছে ১ হাজার ৩৬২ টাকায়।
- পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি: অপ্টো-ইলেকট্রনিক্স, ডিফেন্স অপটিকস এবং স্পেস সিস্টেমের জন্য ক্রিটিক্যাল কম্পোনেন্ট তৈরি করে পারস ডিফেন্স অ্যান্ড স্পেস টেকনোলজি। এই সংস্থা দেশের গুরুত্বপূর্ণ ডিফেন্স সাপ্লায়র হিসেবেও নিজের স্থান পোক্ত করেছে। বুধবার এই স্টকের ক্লোজিং হয়েছে ৭০৬ টাকায়।
- ভারত ইলেকট্রনিক্স: ভারত ইলেকট্রনিক্স দীর্ঘদিন ধরেই ডিফেন্স সেক্টরে একাধিক ইলেকট্রনিক্স দ্রব্য সরবরাহ করে। বুধবার ৪০৭ টাকায় ক্লোজিং হয়েছে এই সংস্থার স্টকের।
- হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড: ভারতীয় সেনার জন্য যুদ্ধবিমান, হেলিকপ্টার, এয়ারক্রাফ্ট ইঞ্জিন তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। এর পাশাপাশি নেক্সট জেনারেশন এয়ারক্রাফ্ট এবং ইউএভি তৈরি করছে হ্যাল। বুধবার ৪ হাজার ৬৯৫ টাকায় ক্লোজিং হয়েছিল এই সংস্থার স্টকের (Indian Aerospace)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


