Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বৃদ্ধি হয়েছে দুই বেঞ্চমার্ক ইনডেক্সের। বাজারে অস্থিরতার সূচক India VIX কমে ১৩.১৯-এ নেমে এসেছে (Sensex and Nifty50)।
ঘুরে দাঁড়াল শেয়ার মার্কেট (Sensex and Nifty50)
টানা দুই ট্রেডিং সেশনে দেশের শেয়ার বাজার বৃদ্ধির মুখ দেখল। ইরান-আমেরিকার শান্তি আলোচনা এগোনোর কারণে পতনের ধাক্কা সামলে আবার ট্র্যাকে ফিরছে দালাল স্ট্রিট। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে আর তার ইতিবাচক প্রভাব পড়েছে শেয়ার মার্কেটে। বৃহস্পতিবার সেনসেক্স বেড়েছে ৫০০ পয়েন্টের বেশি এবং নিফটি৫০ পার করেছে ২৪,১৫০-এর গণ্ডি (Sensex and Nifty50)।
বাজারে অস্থিরতার সূচক ইন্ডিয়া ভিক্স কমে নেমেছে ১৩.১৯-এ নেমে এসেছে। এতে আস্থাও কিছুটা বেড়েছে লগ্নিকারীদের। দিনের লেনদেনে সেনসেক্সে সবচেয়ে বেশি লাভ করেছে যে সমস্ত স্টক তার মধ্যে Infosys-এর শেয়ার প্রায় ৩ শতাংশ বেড়েছে। HCL Tech, TCS এবং Tech Mahindra-র শেয়ারও প্রায় ২ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে Bajaj Finance-এর শেয়ার ১ শতাংশের বেশি নেমে যাওয়ায় সেটিই ছিল সেনসেক্সের সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হওয়া স্টক।
আরও পড়ুন: Sensex and Nifty50: ধাক্কা সামলে চাঙ্গা দালাল স্ট্রিট
শুধু ভারতের বাজারে নয় বৃহত্তরও বাজারেই এই দিন ইতিবাচক ছবি দেখা গেছে। নিফটি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ দুই সূচকই বেড়েছে প্রায় ০.৩ শতাংশের কাছাকাছি। এর মধ্যে নিফটি আইটি বেড়েছে সবচেয়ে বেশি। যার পরিমাণ প্রায় তিন শতাংশ। এছাড়াও নিফটি Realty এবং নিফটি মেটাল বেড়েছে প্রায় এক শতাংশ করে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড-এর দাম নেমে আসে ব্যারেল পিছু প্রায় ৭০ ডলারে। কারণ, কাতারের দোহায় ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গিয়েছে। আলোচনায় হরমুজ় প্রণালী-তে জাহাজ চলাচল এবং ইরানের তহবিল সংক্রান্ত বিষয়ও উঠে এসেছে আর এই কারণগুলিই ইতিবাচক প্রভাব এনেছে শেয়ার বাজারে।
বিশ্লেষকদের একাংশের মতে, ‘ব্রেন্ট ক্রুড ৭১ ডলারের নীচে নেমে আসায় ভারতের অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। এতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। জুনে যাত্রীবাহী গাড়ির বিক্রি ২৪.১ শতাংশ বেড়েছে, যা চাহিদা শক্তিশালী থাকার ইঙ্গিত দেয়। পাশাপাশি দক্ষিণ কোরিয়ায় AI-নির্ভর শেয়ারের দুর্বলতা ভারতের মতো বাজারের জন্য ইতিবাচক। এ ছাড়া বিদেশি লগ্নিকারীদের বিক্রির চাপও ধীরে ধীরে কমছে (Sensex and Nifty50)।’


