Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ, শুক্রবার মুক্তি পেয়েছে অসমের প্রিয় শিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) শেষ অভিনীত ছবি ‘রই রই বিনালে’(Roi Roi Binale)। সকাল থেকেই রাজ্যজুড়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। অসম সহ ভারতের বিভিন্ন শহরে একযোগে মুক্তি পেয়েছে ছবিটি।
অসমে ৯০টি হলে মুক্তি (Zubeen Garg)
ছবির নির্মাতারা জানিয়েছেন, অসমের মোট ৯০টি হলে ছবিটি একযোগে মুক্তি পেয়েছে। এর মধ্যে অন্তত ৪৬টি শহরে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবিটি। দর্শকদের প্রবল আগ্রহে প্রথম দিনের সব শো হাউসফুল। অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণে রাখতে অনেক হলে সকাল ছয়টা ও রাত বারোটার বিশেষ শো চালু করা হয়েছে (Zubeen Garg)।
জুবিনের হাতে লেখা চিঠি
ছবি মুক্তির দিনই জুবিনের (Zubeen) স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন জুবিনের হাতে লেখা একটি চিঠি। সেই চিঠিতে শিল্পী লিখেছিলেন,”রই রই বিনালে । মুর নতুন সিনেমা। সবোলে আহিবো। মোরোম।জুবিনদা।” এই কথার অর্থ— “আমার নতুন ছবি। এসে দেখে যেও। ভালোবাসার সঙ্গে।” গরিমার কথায়,“১৫ সেপ্টেম্বর তিনি যে চিঠিগুলো লিখেছিলেন, প্রিয়জনদের কাছে এটাই ভালোবাসার আবেদন।” ভক্তদের চোখে এই চিঠি এখন জুবিনের শেষ ভালোবাসার স্মৃতি (Zubeen Garg)।
অন্ধ গায়কের চরিত্রে জুবিন
‘রই রই বিনালে’ (Roi Roi Binale) ছবিতে জুবিন ( Zubeen) অভিনয় করেছেন এক অন্ধ গায়কের চরিত্রে। চরিত্রটি নিয়ে তিনি অত্যন্ত আবেগপ্রবণ ছিলেন। ছবির পরিচালকের মতে, শুটিংয়ের প্রতিটি দিনে জুবিন নিজের সঙ্গীতজীবনের অভিজ্ঞতা দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন।
করমুক্ত ছবি ও সরকারের শ্রদ্ধা
জুবিনের (Zubeen) প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটিকে সম্পূর্ণ করমুক্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সরকার জানিয়েছে, ছবির আয় থেকে রাজ্যের যে জিএসটি রাজস্ব আসবে, তা ‘জুবিন গর্গ ফাউন্ডেশন’-এর হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: Hardik Pandya: কবে মাঠে ফিরতে চলেছেন হার্দিক? এল বড় আপডেট
অসম ছাড়িয়ে সর্বভারতীয় মুক্তি
শুধু অসম নয়, কলকাতা, মুম্বই, হায়দরাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লির মতো বড় শহরেও আজ মুক্তি পাচ্ছে ‘রই রই বিনালে’।
ভক্তদের চোখে চিরঅমর
অসমে আজ যেন উৎসবের আবহ। হলগুলির বাইরে দীর্ঘ লাইন, হাতে পোস্টার, মুখে জুবিনের গান। ভক্তরা বলছেন, “তিনি নেই, কিন্তু তাঁর সুরে, তাঁর পর্দায়, তিনি চিরদিন বেঁচে থাকবেন।” ‘রই রই বিনালে’ (Roi Roi Binale) শুধু একটি সিনেমা নয়—এটি অশেষ ভালোবাসার প্রতীক। আজকের দিনটি তাই শুধু চলচ্চিত্র মুক্তির দিন নয়, বরং জুবিন গর্গকে চিরস্মরণীয় করে রাখার দিন (Zubeen Garg)।


