Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) নতুন মরসুম ঘিরে দর্শকদের আগ্রহের মাঝেই সামনে এল অভিনেতা শন ব্যানার্জিকে নিয়ে গুরুত্বপূর্ণ খবর। শোনা যাচ্ছিল, শারীরিক চোটের কারণে শুরুতে শো-তে যোগ দিতে না পারলেও সুস্থ হয়ে ফের ‘বিগ বস’-এর ঘরে ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করতে পারেন তিনি। তবে সেই জল্পনায় এবার নিজেই ইতি টানলেন অভিনেতা।
চোট পান অভিনেতা (Bigg Boss Bangla)
শো-এর প্রচারের জন্য প্রোমো শুটিং (Bigg Boss Bangla) করতে গিয়ে হাঁটুতে গুরুতর চোট পান শন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে দ্রুত অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। চিকিৎসার কারণে ‘বিগ বস বাংলা’-র মূল প্রতিযোগীদের তালিকায় থাকলেও শেষ মুহূর্তে রিয়্যালিটি শো-তে অংশ নেওয়া সম্ভব হয়নি তাঁর।
সম্ভাব্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি?
এরপর থেকেই অভিনেতার সম্ভাব্য ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে আলোচনা শুরু হয়। অনুরাগীদের একাংশও অপেক্ষায় ছিলেন, কবে চোট কাটিয়ে শনকে ফের পর্দায় দেখা যাবে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নিজের সাম্প্রতিক পোস্টে অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন, আপাতত ‘বিগ বস বাংলা’-য় যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই।
আরও পড়ুন: Modi Eden Mega Event: ইডেনের পুজোর অনুষ্ঠানে থাকবেন না প্রধানমন্ত্রী, তার বদলে কে?
শন জানিয়েছেন, তাঁর কাছে এমন প্রশ্ন অনেকেই করছেন। কিন্তু এই মুহূর্তে তিনি শারীরিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাই এখনই পর্দায় ফেরার বদলে তাঁর সম্পূর্ণ মনোযোগ সুস্থতার দিকে।

