Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেটে দাপুটে যুগের অন্যতম নাম অ্য়ালিসা হিলি (Alyssa Healy)। ভারতের কাছের হারের পর কি এবার অবসরের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক?
অবসরের পথে অজি অধিনায়ক? (Alyssa Healy)
মেয়েদের বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। ভারতের এই জয় লেখা থাকবে স্বর্ণাক্ষরে। আগ্রাসী অজি রথ থামানোর জয় গাঁথা লেখা হলো বিশ্বকাপ সেমিফাইনালে জেমিমা, রিচার হাত ধরে। আর ভারতের কাছে হারের পর কেরিয়ার থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। নভি মুম্বইয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের সেমী ফাইনালে ভারতের কাছে পাঁচ উইকেটে হরে অস্ট্রেলিয়া। বড় রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় ভারত (Alyssa Healy)। আর এই হার না মানতে পেরেই কি অবসরের সিদ্ধান্ত?
চোট সারিয়ে ভারতের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন অ্যালিসা হিলি। তার খেলা দেখলে মাঠে সেদিন উপস্থিত ছিলেন তার স্বামী অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। কিন্তু সেদিন সব নজর কেড়ে নিয়েছে জেমিমার ১২৭ রানের দুর্দান্ত ইনিংস। ম্যাচ হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হিলি বলেন ‘আমি মনে করি পুরো টুর্নামেন্ট সকলেই দারুণ পারফর্ম করেছেন। এই কারণের জন্যই এখানে দাঁড়িয়ে (পরাজিতদের সারিতে) থাকতে অস্বস্তি লাগছে। আমরা অনেক রান করেছি। অনেক চাপ তৈরি করেছি। সুযোগ তৈড়ি করেছি কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি (Alyssa Healy)।’

আরও পড়ুন: Stocks: টালমাটাল বাজারে কারা ছিল দুরন্ত ছন্দে আর কোন সংস্থার স্টকে নামলো ধস?
এরপর অজি অধিনায়ক ইঙ্গিত দেন অবসরের। তাকে প্রশ্ন করা হয় পরের ODI বিশ্বকাপের জন্য তার পরিকল্পনা কী? হিলি হেসে হেসে উত্তর দেন, ‘আমি খুব খেলব না। পরের ওয়ানডে সাইকেলের এটাই সৌন্দর্য হতে চলেছে যে আমরা নতুন কিছু দেখবো। তার আগে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেটা আকর্ষনীয় হতে চলেছে খুব। কিন্তু আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছু বড় বদল আসতে চলেছে। আপনি যখন দেখেন আপনার বয়সীরা ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছেন তখন অস্বস্তি হয়।’

হিলি কেরিয়ারে ১২৩টা ম্যাচ খেলেছেন। তার সংগ্রহে রয়েছেন ৩৫৬৩ রান। সাতটা সেঞ্চুরি ও ১৮টা হাফ সেঞ্চুরি রয়েছে তার সংগ্রহে। ১০০ স্ট্রাইক রেট। এই বিশ্বকাপে পাঁচ ম্যাচে তিনি করেছেন ২৯৯ রান। অজি ক্রিকেটের অন্যতম দাপুটে প্লেয়ার হিলি। তার অবসরের সাথে এক যুগের অবসান হবে সেটা বলাই যায় (Alyssa Healy)।


