Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ যত এগোচ্ছে ততই যেন সমস্যা বাড়ছে ফিফার (FIFA)।
টিকিটের দাম নিয়ে তৈরি সমস্যা (FIFA)
বিশ্বকাপ এখন কড়া নাড়ছে দরজায় আর তার আগেই যেন সমস্যায় জেরবার ফিফা। প্রথম থেকেই টিকিটের অতিরিক্ত দাম নিয়ে সমালোচিত হতে হয়েছে ফিফাকে। এবার সেই বিষয়ে আমেরিকার আদালত তদন্ত শুরু করতে চলেছে ফিফার বিরুদ্ধে। সেই বিষয়েই আমেরিকার আদালত জানিয়েছে যে দাম নেওয়া হয়েছে সেটা অবিচারের শামিল (FIFA)।
নিউ ইয়র্ক এবং নিউ জার্সির সরকারি আইনজীবী জানিয়েছেন ক্রেতা সুরক্ষা আইন লঙ্ঘন করা হয়েছে কিনা সেই নিয়েই তদন্ত শুরু করা হবে। তিনি দাবি করেছেন সেই শহরে বিশ্বকাপের আটটি ম্যাচ রয়েছে আর শহরবাসী চাইছেন বিশ্বকাপ তাঁদের দেশে এবং তাঁদের শহরে হোক। কিন্তু টিকিটের অতিরিক্ত দামের কারণে নিজেদের শহরেই ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে পারেন অনেকেই। সেই কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছে ফিফাকে।

নিউ ইয়র্কের ক্রেতা এবং কর্মী সুরক্ষা দফতরের সঙ্গে কাজ করছেন সরকারি আইনজীবী। মেটলাইফ স্টেডিয়ামে হবে ফাইনাল আর সেখানেই ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে পারেন অনেক ফুটবলপ্রেমী মানুষ। সেই ম্যাচ দেখতে যাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। তার একমাত্র কারণ অতিরিক্ত টিকিটের দাম (FIFA)।
আরও পড়ুন: Parambrata HC: ৫ বছর আগের অভিযোগ: আদালতে সাময়িক স্বস্তি অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের
আইনজীবী লেটিটিয়া জেমস বলেন, ‘নিউ ইয়র্কবাসী কত বছর ধরে চাইছিলেন তাঁদের শহরে বিশ্বকাপের ম্যাচ হোক। ওদের কম দামের টিকিটে ম্যাচ দেখার ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া প্রয়োজন। জোর করে বেশি দামে টিকিট কাটতে বাধ্য করানো মোটেই উচিত নয়।’ এর পাশাপাশি এমনও অভিযোগ উঠছে স্টেডিয়ামের যে মানচিত্র দেখিয়ে এই অতিরিক্ত দামে টিকিট বিক্রি করা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই (FIFA)।


