Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সোমবারের ডাউন মার্কেটেও কানাড়া ব্যাঙ্কের শেয়ার দর বাড়লো ৩ শতাংশ। ৩ সেশনে শেয়ার দর বেড়ে এখন সেটা ১৪১.৪৫ টাকা (Canara Bank)।
ডাউন মার্কেটেও বৃদ্ধি পেল শেয়ার দর (Canara Bank)
কানাড়া ব্যাঙ্কের শেয়ার পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত এই সংস্থার শেয়ার হোল্ডাররা। যেখানে শেয়ার মার্কেট ডাউন সেখানে দেশের এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার দর ৩ শতাংশ বেড়ে হয়েছিল ১৪১.৪৫ টাকা। যা গত এক বছরে সর্বোচ্চ। শুধু সোমবার নয় শেষ তিন ট্রেডিং সেশনে এই শতকের বৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি। শেষ তিন ট্রেডিং সেশন ধরেই ডাউন রয়েছে নিফটি৫০ ও সেনসেক্স (Canara Bank)।
চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রকাশ করার পর থেকেই লগ্নিকারীদের মধ্যে আগ্রহ বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শেয়ার দর। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কানাড়া ব্যাঙ্কের নেট প্রফিট ১৯ শতাংশ বেড়ে হয়েছে ৪ হাজার ৭৭৪ কোটি টাকা হয়েছে। গত বছরের এই সময়ে নেট প্রফিট ছিল ৪ হাজার ১৪ কোটি টাকা। যদিও এই ব্যাঙ্কের নেট ইন্টারেস্ট ইনকাম কিছুটা কমলেও অপারেটিং প্রফিট গত এক বছরে ১২.০২ শতাংশ বেড়ে হয়েছে ৮ হাজার ৫৮৮ কোটি টাকা। এই ব্যাংকার গ্লোবাল বিজনেসও বড় অঙ্কের বৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন: Mithali Raj: বিশ্বজয়ের আবেগে ভাসলেন মিতালি রাজ, অবশেষে পূরণ হল দুই দশকের স্বপ্ন!
এসবের পাশাপাশি দেশের রাষ্ট্রায়ত্ত স্টকগুলির বৃদ্ধির পিছনে আরও একটি কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে বিদেশি বিনিয়োগের লিমিট বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে কেন্দ্রের অন্দরে। আগামী দিনে তা কার্যকর হলে দেশের ব্যাঙ্কগুলিতে বিপুল লগ্নির সম্ভাবনা তৈরি হচ্ছে। যা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। গত ৬ মাসে কানাড়া ব্যাঙ্কের শেয়ার দর বেড়েছে ৪৪ শতাংশ। গত এক বছরে এই স্টকের বৃদ্ধি হয়েছে ৩৭ শতাংশের বেশি। গত পাঁচ বছরে এই স্টক থেকে ৬৬০ শতাংশ রিটার্ন পেয়েছেন লগ্নিকারীরা। আগামী দিনেও এই স্টকে বৃদ্ধির ধারা অব্যাহত থাকার আশা রাখছেন মার্কেট এক্সপার্টরা। ব্রোকারেজ সংস্থার পক্ষ থেকে যে কারণে ‘বাই’ রেটিং দেওয়া হয়েছে (Canara Bank)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


