Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার বইপ্রেমীদের জন্য আজ, ৩ নভেম্বর সোমবার, এক বিশেষ দিন (Wet Book Fair)। সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এক অনন্য বইমেলা ‘ভিজে বইয়ের বইমেলা’। স্থান: কলেজ স্কোয়ারের মেন গেটের সামনে, বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট।

বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে কে? (Wet Book Fair)
গত ২৩ সেপ্টেম্বরের অতিবৃষ্টিতে বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কলেজ স্ট্রিটের প্রকাশক, পুস্তক বিক্রেতা, বাঁধাইঘর ও ক্ষুদ্র ছাপাখানাগুলি। তাঁদের সহায়তার হাত বাড়িয়ে দেয় ‘কলেজ স্ট্রিট রিলিফ ফান্ড’। আজ দুপুর বারোটায় ওই তহবিল থেকে ৬৫টি সংস্থাকে মোট ৩,৪২,০০০ টাকা প্রদান করা হবে। রিলিফ ফান্ডের বাকি ৬০,০০০ টাকারও বেশি অর্থ ব্যয় করা হবে ‘ভিজে বইয়ের বইমেলা’ থেকে বই কিনে, যা আগত অতিথিদের স্মারক হিসেবে উপহার দেওয়া হবে।
সহযোগিতায় স্বনির্ভর সংস্থা (Wet Book Fair)
এই মেলার যাবতীয় খরচ বহন করছে স্বনির্ভর সংস্থা। উল্লেখযোগ্য বিষয়, দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন কলেজ স্ট্রিট রিলিফ ফান্ডে দিল্লিবাসীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা দান করেছে। অতিবৃষ্টির পরদিনই কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে গঠিত হয় এই তহবিল।

অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলি (Wet Book Fair)
এই মেলায় অংশ নিচ্ছে প্রায় ২৫টি প্রকাশনা সংস্থা, যাদের মধ্যে রয়েছে,
- আনন্দ পাবলিশার্স
- অভিযান পাবলিশার্স
- কথোপকথন প্রোডাকশনস্
- অক্ষর সংলাপ
- সৃষ্টিসুখ
- ইতিকথা
- প্রিয় গ্রন্থদীপ
- দেশ প্রকাশন
- এবং আরও বহু ছোট-বড় প্রকাশনা।
আরও পড়ুন: Monday Horoscope: আজ রাশিফল কী বলছে! প্রেম, অর্থ ও কর্মে কার কপালে সুখ আনবে?

পাঠকদের জন্য বিশেষ ছাড়
বইপ্রেমীদের জন্য বড় চমক মেলায় কমপক্ষে ৫০% ছাড়ে বই কেনা যাবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলার গেট। কলেজ স্ট্রিটের এই বিশেষ বইমেলা শুধু বই কেনাবেচার উৎসব নয় এটি বৃষ্টিতে ভেসে যাওয়া স্বপ্নগুলিকে নতুন করে গড়ে তোলার প্রতীকও বলা যায়। ভিজে বইয়ের গন্ধে, নতুন পৃষ্ঠার আশায় আজ থেকে আবার জেগে উঠবে কলেজ স্ট্রিট।



