Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: পুজোর আর মাত্র কয়েক মাস (Travel & Tourism Fair 2026) বাকি, আর বাঙালির পুজো মানেই তো প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি ব্যাগ গুছিয়ে ঘুরতে যাওয়া। ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য পুজোর আগেই কলকাতায় শুরু হয়ে গেল তিন দিনের পর্যটন মেলা। কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এই মেলায় এক ছাদের তলায় মিলবে দেশ-বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের হদিশ। আজ থেকে শুরু হওয়া এই মেলা চলবে রবিবার পর্যন্ত।
‘ট্যুরিজম ফেয়ার ২০২৬’ (Travel & Tourism Fair 2026)
পুজোর আমেজ গায়ে মাখার আগেই বাঙালির পায়ের সর্ষে (Travel & Tourism Fair 2026) উসখুস করতে শুরু করেছে। আর ভ্রমণপিপাসু সেই বাঙালিদের ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ করতে কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু তিন দিনের ‘ট্যুরিজম ফেয়ার ২০২৬’। ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আজ শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
মেলার মূল উদ্দেশ্য
আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটনপ্রেমী, ভ্রমণ সংস্থা এবং বিভিন্ন রাজ্যের পর্যটন দফতরকে এক ছাদের তলায় নিয়ে আসাই এই মেলার মূল উদ্দেশ্য। যাতে উৎসবের মরশুমের ঠিক আগে সাধারণ মানুষ তাঁদের পছন্দের নতুন নতুন গন্তব্যের হদিশ পেতে পারেন। এবারের মেলায় ভারতের পর্যটন মন্ত্রক, পশ্চিমবঙ্গ পর্যটন দফতর ছাড়াও উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং চণ্ডীগড় ট্যুরিজম বোর্ড অংশগ্রহণ করেছে। পাশাপাশি হাজির দেশের নামী-দামী ট্রাভেল এজেন্সি ও হোটেল ব্যবসায়ীরাও।
আরও পড়ুন: Kunal Ghosh: ‘কণ্ঠরোধ করেন তাঁর কথা শুনব না’, প্রশিক্ষণ শিবির থেকে ওয়াক-আউট কুণাল ঘোষের
মেলার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর জেনারেল সেক্রেটারি উত্তম দাস, ইন্ডিয়া ট্যুরিজমের রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ এবং উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ডের ডেপুটি ডিরেক্টর পি. কে. গৌতম। ব্লু আই ইন্ডিয়ার ডিরেক্টর সুব্রত ভৌমিক জানান, এই মেলা শুধুমাত্র প্রদর্শনী নয়, এটি পর্যটন শিল্পের প্রসারে একটি বড় প্ল্যাটফর্ম। অন্যদিকে ইন্ডিয়া ট্যুরিজম-এর রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ জানান, পশ্চিমবঙ্গ-সহ দেশজুড়ে পর্যটনের বিকাশে সবরকম উদ্যোগ নেওয়া হচ্ছে। আয়োজকদের আশা, প্রতি বছরের মতো এবারও এই মেলা পর্যটন মহলে ব্যাপক সাড়া ফেলবে।


