Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বেগুনের পদ মানেই আমাদের মনে (Begun Bahari) পড়ে বেগুন ভাজা, বেগুন পোড়া বা বেগুন ভর্তার মতো চেনা স্বাদ। কিন্তু বেগুন দিয়েও তৈরি হতে পারে একদম নতুন ধাঁচের, অতি সুস্বাদু একটি পদ যা খেলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন! মা-ঠাকুমার রান্নাঘরে একসময় এই বেগুনের পদ ছিল অতিথি আপ্যায়নের অন্যতম আকর্ষণ। আজও সেই রেসিপি ঘরে বসে অল্প সময়েই তৈরি করা যায়। সময় লাগবে মাত্র ১০ মিনিট, কিন্তু স্বাদ থাকবে দীর্ঘক্ষণ মুখে।
কী কী লাগবে? (Begun Bahari)
এই বিশেষ বেগুনের পদটি বানাতে লাগবে- আধা কেজি বেগুন (Begun Bahari), দুই কাপ গ্রেট করা পনির, এক টেবিল চামচ মাখন, দুই স্লাইস পাউরুটি, দুই চা চামচ গোলমরিচের গুঁড়ো, এক টেবিল চামচ পেঁয়াজ বাটা, দুই চা চামচ কাঁচালঙ্কা বাটা, পরিমাণমতো নুন, এক টেবিল চামচ টম্যাটো সস এবং দুটি ডিম। সঙ্গে লাগবে হোয়াইট সস তৈরির জন্য দুধ, ময়দা, মাখন, নুন, চিনি ও লেবুর রস।
বানাবেন কীভাবে? (Begun Bahari)
প্রথমে বেগুন ভালো করে পুড়িয়ে নিন, তারপর খোসা ছাড়িয়ে মসৃণ করে (Begun Bahari) চটকিয়ে নিন। অন্য দিকে কড়াইয়ে মাখন গলিয়ে তার মধ্যে ময়দা দিয়ে নেড়ে নিন যতক্ষণ না সোনালি রঙ হয়। এবার অল্প অল্প করে দুধ মিশিয়ে ঘন সস তৈরি করুন। সসটি ঘন হয়ে এলে নুন, চিনি ও সামান্য লেবুর রস দিয়ে নামিয়ে রাখুন। এভাবেই তৈরি হবে হোয়াইট সস।

এরপর একটি বড় বাটিতে বেগুনের মিশ্রণের সঙ্গে পনির, হোয়াইট সস, টম্যাটো সস, পেঁয়াজ বাটা, কাঁচালঙ্কা বাটা, পাউরুটি টুকরো, গোলমরিচ গুঁড়ো ও নুন মিশিয়ে নিন। সব উপকরণ ভালোভাবে একসঙ্গে মেশার পর বাটি ঢেকে ১০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন।
আরও পড়ুন: Punjab CM Shoe Controversy: মুখ্যমন্ত্রীর জুতো পাহারা দিচ্ছে পুলিশ! শুরু বিতর্ক
এবার ডিমের সাদা অংশ আলাদা করে নিয়ে বেগুনের মিশ্রণের সঙ্গে ভালোভাবে মেখে নিন। এতে পদটি হবে আরও নরম ও ফ্লাফি। এখন একটি বেকিং ডিশে সামান্য মাখন মাখিয়ে বেগুনের মিশ্রণ ঢেলে দিন। ওভেন ১৮০° সেন্টিগ্রেডে প্রিহিট করে ৪০ থেকে ৪৫ মিনিট বেক করুন। উপরের দিকটা হালকা সোনালি হয়ে এলে বুঝবেন রান্না তৈরি।
গরম গরম পরিবেশন করুন -চাইলে উপরে সামান্য পনির কুঁচি ছড়িয়ে দিতে পারেন। এই পদটি ভাত, পরোটা কিংবা পাউরুটির সঙ্গে দারুণ মানিয়ে যায়।


