Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি (US Plane Crash) রাজ্যের লুইভিল শহরে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা। লুইভিলের মহম্মদ আলি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল পাঁচটা নাগাদ উড়েছিল একটি পণ্যবাহী বিমান-ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)-এর এমডি-১১ মডেলের বিমানটি। গন্তব্য ছিল হনলুলুর কে ইনোইউ আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু উড়ার কয়েক মুহূর্তের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে।
বাতাসে ছড়িয়ে পড়ে জ্বালানির তীব্র গন্ধ (US Plane Crash)
বিমানটি রানওয়ে ছেড়ে কয়েকশো মিটার দূর যাওয়ার আগেই হঠাৎ আগুন (US Plane Crash) ধরে যায় এক ইঞ্জিনে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আকাশে উঠতেই বিমানের নিচ থেকে তীব্র শব্দ শোনা যায় এবং কিছুক্ষণের মধ্যে সেটি দপদপ করে জ্বলতে শুরু করে। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ার বিশাল মেঘ আকাশ ঢেকে দেয়। বিমানবন্দরের কাছাকাছি শিল্পাঞ্চলে সেটি আছড়ে পড়লে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। আশপাশের কয়েক মাইল এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়, বাতাসে ছড়িয়ে পড়ে জ্বালানির তীব্র গন্ধ।
কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক (US Plane Crash)
কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশার জানিয়েছেন, দুর্ঘটনায় অন্তত সাত (US Plane Crash) জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১১ জন। বিমানটি যেহেতু পণ্যবাহী ছিল, তাই নিহতরা সম্ভবত বিমানের কর্মী এবং রক্ষণাবেক্ষণ কর্মীদল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে
দুর্ঘটনার পরপরই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দমকলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় শতাধিক দমকলকর্মী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। আগুন নেভাতে কয়েক ঘণ্টা সময় লাগে। এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন স্বজনেরা হাসপাতালে ভিড় করতে শুরু করেন। স্থানীয় পুলিশ প্রশাসন তাঁদের অনুরোধ করেছে হাসপাতালে ভিড় না করে নির্দিষ্ট শিবিরে যাওয়ার জন্য, যেখানে যাত্রী ও ক্রু সদস্যদের তথ্য দেওয়া হচ্ছে।
নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ
লুইভিল শহরের মেয়র ক্রেগ গ্রিনবার্গ জানিয়েছেন, বিমানবন্দর আপাতত বন্ধ রাখা হয়েছে এবং বুধবারের মধ্যে পুনরায় চালু করা হতে পারে। দুর্ঘটনাস্থলের আশপাশে প্রায় পাঁচ মাইল এলাকা নিরাপত্তার জন্য ঘেরাও করে দেওয়া হয়েছে। ওই অঞ্চলের বাসিন্দাদের আপাতত ঘরের বাইরে না যাওয়ার এবং নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Kolkata Metro: ভরদুপুরে বন্ধ মেট্রো পরিষেবা, ফের ভোগান্তি যাত্রীদের!
বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি
দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত হয়। বিশেষজ্ঞরা বলছেন, এমডি-১১ মডেলটি শক্তিশালী হলেও ভারসাম্য হারালে তা নিয়ন্ত্রণে রাখা কঠিন। তদন্তকারীরা বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের কাজ শুরু করেছেন।


