Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ধরে টাকা-পয়সা নিয়ে বিবাদ চলছিলই। এবার সেই বিবাদ আরও চরমে পৌঁছাল। আর তার জেরেই নিজের মা-কে কাটারি দিয়ে কুপিয়ে খুন করল ছেলে (Son Kills Mother)। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুজানগর গ্রামে। পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে মৃতের ছেলে অভিযুক্ত আকাশ মাজি।
মা-ছেলের মধ্যে নিত্যদিনই ঝগড়া (Son Kills Mother)
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর গ্রামের বাসিন্দা মিঠু মাজির স্বামী অশোক মাঝির একটি আলু ও পেঁয়াজের দোকান ছিল। অশোক মাজি দুই বছর আগে মারা যাওয়ার পর মা ও ছেলে একসঙ্গেই সেই দোকানটি চালাতেন। কিন্তু ব্যবসার টাকা-পয়সা এবং অন্যান্য বিষয় নিয়ে মা-ছেলের মধ্যে নিত্যদিনই ঝগড়া লেগেই থাকত।
আরও পড়ুন: Sandesh Parial: ‘চাকরি নেই’ বলা প্রজন্মের সামনে সন্দেশের উদাহরণ! শেখার কিছু আছে
বুধবার বিকেল চারটা নাগাদ মিঠু মাজি এবং আকাশ মাজির মধ্যে ফের তুমুল বিবাদ শুরু হয়। প্রাথমিক বচসা ধীরে ধীরে চরমে পৌঁছলে, ছেলে আকাশ মাজি রাগ সামলাতে না পেরে বাড়িতে থাকা একটি কাটারি তুলে নেয়। সেই কাটারি দিয়েই সে নৃশংসভাবে মাকে গলায় আঘাত করে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মায়ের (Son Kills Mother)।
স্থানীয়রা ঘটনার আকস্মিকতায় হতবাক। তারা জানান, ঝগড়া নিত্যদিনের হলেও এমন ভয়াবহ পরিণতি হবে, তা কেউ কল্পনাও করতে পারেনি।
আরও পড়ুন:Matua Community on SIR: ঠাকুরনগরে আন্দোলনে উত্তাল মতুয়ারা, এসআইআরের বিরুদ্ধে অনশন শুরু
মিঠু মাজি খুন হওয়ার পর অভিযুক্ত আকাশ মাজি ঘর ছেড়ে পালানোর চেষ্টা করেনি। বরং ঘরের আলো নিভিয়ে বাড়ির মধ্যেই বসে ছিল সে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ (Son Kills Mother)। থানার ওসি অঞ্জনি তিওয়ারি এবং সেকেন্ড অফিসার তরুণ হাজরা সহ অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন।
অপরাধ স্বীকার অভিযুক্তের (Son Kills Mother)
পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত আকাশ মাজি। সে জানায়, কাটারি দিয়ে সে নিজেই মাকে খুন করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে খুনের কাজে ব্যবহৃত কাটারিটি উদ্ধার করেছে।
ঘটনা জানাজানি হতেই সুজানগর গ্রাম জুড়ে উত্তেজনা এবং চাপা আতঙ্ক সৃষ্টি হয়েছে (Son Kills Mother)। এমন নৃশংস পারিবারিক হত্যাকাণ্ডের কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ অভিযুক্ত আকাশ মাজিকে গ্রেফতার করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।


