Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মণিপুরে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে খেমচন্দ সিং শপথ নেওয়ার ঠিক পরেই ফের অশান্ত হয়ে উঠল রাজ্য(Manipur Clash)। বৃহস্পতিবার ফের হিংসার আগুন ছড়াল মণিপুরের বিভিন্ন এলাকায়, যার সূত্রপাত হয় চুরাচাঁদপুরে হওয়া একটি প্রতিবাদ কর্মসূচি থেকে।
কুকি বিধায়ক উপ মুখ্যমন্ত্রী হওয়ায় বিক্ষোভ (Manipur Clash)
বিধানসভা নির্বাচনের পর বিজেপি নেতৃত্বাধীন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন কুকি সম্প্রদায়ের ১০ জন বিধায়ক। তাঁরা প্রকাশ্যে খেমচন্দ সিংয়ের বিজেপি সরকারকে সমর্থনের কথা জানান। এই সিদ্ধান্তের মধ্যেই বিজেপি নেতৃত্ব কুকি বিধায়ক নেমচা কিপজেনকে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করে।
সামাজিক বয়কটের ডাক
এই ঘটনাকে কেন্দ্র করেই তীব্র অসন্তোষ প্রকাশ করে বিভিন্ন কুকি জোট সংগঠন। তাদের অভিযোগ, সম্প্রদায়ের স্বার্থ উপেক্ষা করে ওই বিধায়করা বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়েছেন। এর প্রতিবাদে কুকি-জোট সংগঠনগুলির পক্ষ থেকে ওই নেতা-নেত্রীদের বিরুদ্ধে সামাজিক বয়কটের ডাক দেওয়া হয়।
বিক্ষোভ কর্মসূচির ডাক (Manipur Clash)
বৃহস্পতিবার চুরাচাঁদপুরে এই সিদ্ধান্তের প্রতিবাদে একটি বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযোগ, প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়। একাধিক স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনা ঘটে। ধীরে ধীরে এই হিংসা চুরাচাঁদপুর থেকে রাজ্যের অন্যান্য এলাকায়ও ছড়িয়ে পড়ে।
পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন (Manipur Clash)
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। সংবেদনশীল এলাকাগুলিতে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কোথাও কোথাও ইন্টারনেট পরিষেবায় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর।
আরও পড়ুন: Behala Theft: চুরির টাকা গোনার মেশিন কিনতেই পুলিশের জালে, দেড় কোটি টাকার চুরিতে গ্রেফতার যুবক
শান্তি ফেরানোর আশ্বাস (Manipur Clash)
নতুন সরকার গঠনের পর শান্তি ফেরানোর আশ্বাস দিলেও, মুখ্যমন্ত্রী খেমচন্দ সিংয়ের শপথের পরপরই এই নতুন করে হিংসা মণিপুরের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।



