Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: স্ন্যাপচ্যাটে যুক্ত হবে Perplexity AI-এর পরিষেবা আর সেই খবর সামনে আসতেই শেয়ার দরে বিপুল বৃদ্ধি হল (Snap Share)।
স্ন্যাপচ্যাটের শেয়ার দরে ব্যাপক বৃদ্ধি (Snap Share)
আধুনিক বুদ্ধিমত্তা সাড়া ফেলেছে সমগ্র প্রযুক্তি দুনিয়ায়। ঠিক সেরকমই পারপ্লেক্সিটির আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স পাওয়ার্ড সার্চ ইঞ্জিন ইতিমধ্যেই সাড়া ফেলেছে প্রযুক্তির দুনিয়ায়। বিশ্বের বিভিন্ন দেশেই আগ্রহ বেড়েছে এআই সমৃদ্ধ সার্চ ইঞ্জিন পরিষেবা নিয়ে। আগামী দিনে স্ন্যাপচ্যাটেও মিলতে চলেছে পারপ্লেক্সিটি এআই পরিষেবা। আর এই পরিষেবা চালুর জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে স্ন্যাপ ইনকর্পোরেশন এবং পারপ্লেক্সিটি এআই ইনকর্পোরেশন। বুধবার এই চুক্তির কথা জানানো হয়েছে স্ন্যাপচ্যাটের পেরেন্ট কোম্পানির তরফে। তারপরেই বিপুল বৃদ্ধি হয়েছে স্ন্যাপের শেয়ার দরে (Snap Share)।
২০২৬ সালের শুরু থেকেই পাওয়া যাবে এআই স্টার্ট আপ সংস্থা পারপ্লেক্সিটির সার্চ ইঞ্জিন স্ন্যাপচ্যাটের চ্যাট ইন্টারফেস। এ জন্য পারপ্লেক্সিটি আগামী এক বছরে স্ন্যাপচ্যাটকে ৪০ কোটি ডলার দেবে। তা দেওয়া হবে ক্যাশ এবং ইক্যুইটির মাধ্যমে। এই ইন্টিগ্রেশনের জেরে স্ন্যাপচ্যাট ব্যবহারকারীরা খুব সহজে বিভিন্ন সার্চ রেজাল্ট পেয়ে যাবেন। টিকটক এবং ফেসবুকের থেকে প্রতিদ্বন্দ্বিতায় বেশ সুবিধা পাবে স্ন্যাপচ্যাট। এ বিষয়ে স্ন্যাপ ইনকর্পোরেশনের সিইও ইভান স্পাইগেল বলেছেন, ‘স্ন্যাপচ্যাটের ভিতরে থাকা চ্যাটবটের বিভিন্ন রেসপন্স পারপ্লেক্সিটি নিয়ন্ত্রণ করবে।

আরও পড়ুন: Narendra Modi: প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হরমনপ্রীতদের, বিশেষ উপহার টিম ইন্ডিয়ার
এই পার্টনারশিপের কথা সামনে আসার পরেই স্ন্যাপের শেয়ার দর লাফিয়ে বেড়েছে। বুধবারের ট্রেডিং সেশনে ২৫ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার স্টকের। যদিও এই সংস্থার শেষ কোয়ার্টারের ফিনানশিয়াল রিপোর্ট প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। কিন্ত পারপ্লেক্সিটির সঙ্গে চুক্তি সংস্থার স্টক প্রাইসকে বাড়তে সহায়তা করেছে। নতুন করে আশা জাগাচ্ছে লগ্নিকারীদের মধ্যে (Snap Share)।


