Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা ভাল পারফর্ম করেও দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে জায়গা হলো না সামির। বাংলা থেকে সুযোগ পেলেন আকাশ দীপ (Mohammad Shami)।
আবারও ব্রাত্য সামি (Mohammad Shami)
সমর্থক থেকে প্রাক্তন ক্রিকেটার সবার মনে এখন একটাই প্রশ্ন, জাতীয় দলে ডাক পাওয়ার জন্য আর কী করতে হবে মহম্মদ সামিকে? দীর্ঘদিন ধরে এই প্রশ্নটাই উঠছে এখন ভারতের ক্রিকেটের অন্দরমহলে। দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। আর রঞ্জিতে ভাল পারফর্ম করার পরেও দলে ডাক পেলেন না সামি। চোট সড়িয়ে ফিরলেন ঋষভ পন্থ ও আকাশ দীপ (Mohammad Shami)।

চলতি মাসেই শুরু হতে চলেছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। তার আগে ভারত দল ঘোষণা করলো। অধিনায়ক শুভমন গিল ও সহ অধিনায়ক ষভ পন্থ। চোট সারিয়ে পন্থ সম্প্রতি ভারতের A দলের হয়ে খেলেছিলেন। দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন তিনি। তার পর তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে যে সেটা নিশ্চিত ছিল, আর সেটাই হলো। দুর্দান্ত ফর্মের প্রমাণ দেন তিনি। তার পর তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হবে যে সেটা নিশ্চিত ছিল, আর সেটাই হলো।

তবে সকলেরই নজর ছিল সামির দিকে। চলতি রঞ্জি ট্রফিতে ভাল ছন্দে রয়েছেন তিনি। উত্তরাখণ্ডের বিরুদ্ধে এবং গুজরাটের বিরুদ্ধে বল হাতে তাঁকে জ্বলে উঠতে দেখা গিয়েছিল। দুই ক্ষেত্রেই তাঁর বোলিং দাপটে ম্যাচ যেতে বাংলা। এরপরেও দক্ষিণ আফ্রিকা সফরে তাঁর দলে ডাক না পাওয়ায় কার্যত অনেকেই হাতাশা প্রকাশ করেছেন। এর আগে প্রাক্তন কয়েকজন ক্রিকেটার সামির পাশে দাঁড়িয়ে নির্বাচকদের বিরুদ্ধেও কথা বলেছেন।
আরও পড়ুন: Snap Share: স্ন্যাপচ্যাটে যুক্ত হবে এই নতুন পরিষেবা, ডিল সামনে আসতেই লাফিয়ে বাড়লো শেয়ার দর
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ১৫ সদস্যের দল
শুবমান গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার) (সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড্ডিকল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, জশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ (Mohammad Shami)


