Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ রাহানের ব্যাটিং এবং নেতৃত্ব দুইই প্রশ্নের মুখে (Ajinkya Rahane)।
রাহানে কি চাপ সামলাতে ব্যর্থ? (Ajinkya Rahane)
অনেকের মতে শ্রেয়স আইয়ারকে সরিয়ে অজিঙ্ক রাহানেকে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়াই দলের সবচেয়ে বড় ভুল। সেই ভুলের খেসারত দিতে হচ্ছে দুই মরশুম জুড়ে। সেই দাবিকে আরও জোরালো করছে এই মরশুমে রাহানের পারফরম্যান্স। যার কারণে সর্বত্র সমালোচনার মুখে পড়তে হচ্ছে রাহানেকে। তবে এর মাঝে তাঁর পাশে এসে দাঁড়ালেন দলের প্রাক্তন প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিত (Ajinkya Rahane)।
২০২৬ সালের আইপিএল-এ দল হেরে শুরু করলেও রাহানে ছন্দে ছিলেন কিন্তু সেই ছন্দপতন হতে সময় লাগেনি বেশি। মুম্বইয়ের বিরুদ্ধে ৬৭ রানের ইনিংস খেলার পর আর সেইভাবে তাঁকে পারফর্ম করতে দেখা যায়নি। ৭টি ম্যাচে করেছেন ১৫২। যার মধ্যে গুজরাট এবং রাজস্থানের বিরুদ্ধে শূন্য। ওপেনার হিসেবে আইপিএল-এর ইতিহাসে এখন তাঁর নামের পাশে সবথেকে বেশি শূন্য, যার সংখ্যা ১২।

এর মাঝেই রাহানের পাশে দাঁড়িয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর মতে রাহানের দায়িত্ব আক্রমণ করা নয় বরং দলকে পাওয়ার প্লে-র পরেও এগিয়ে নিয়ে যাওয়া এবং ইনিংস ধরে রাখা। তিনি বলেন, ‘পাওয়ার প্লে শেষ হলে অনেক সময়ই ওর কাজটা হয়, ইনিংস ধরে রাখা এবং ধীরে ধীরে ম্যাচটা এগিয়ে নিয়ে যাওয়া। তাই সব সময় আক্রমণাত্মক না খেলার কারণ এটাও হতে পারে, ও খুব ভেবেচিন্তে খেলে।’
আরও পড়ুন: Pakistan History: ইতিহাস অস্বীকারের প্রবণতা পাকিস্তানকে কোন ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে?
নাইট শিবিরের প্রাক্তন কোচ আরও বলেন, দলের খারাপ পারফরম্যান্সের চাপ অধিনায়ক হিসেবে রাহানের উপর পড়তে পারে, যা স্বাভাবিক ভাবেই প্রভাব ফেলছে তাঁর ব্যাটিংয়ে। তিনি বলেন, ‘দল ভাল না করলে চাপ তৈরি হয়, আর সেই দায়িত্ব একজন সিনিয়র খেলোয়াড়ের উপরেই পড়ে। ও হয়তো ম্যাচ জেতানোর বাড়তি চাপ নিচ্ছে। কিন্তু প্রতিটি খেলোয়াড়ই আলাদা, তাই পারফরম্যান্স ওঠানামা করাই স্বাভাবিক (Ajinkya Rahane)।’


