Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: হার্দিকের শেয়ার করা ফটো সিরিজে দেখা যাচ্ছে মাহিকার সঙ্গে নানান ফ্লেভারের অন্তরঙ্গ মুহূর্ত (Hardik Pandya)। এক ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে সি-বিচে একান্তে সময় কাটাতে। মুহূর্তে ভাইরাল তাঁদের অন্তরঙ্গ ছবি।
মাহিকার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে হার্দিক (Hardik Pandya)
আবারও ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় হার্দিক পান্ডিয়া। প্রেমিকা মাহিকা শর্মাকে নিয়ে নতুন ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে সরগরম নেটদুনিয়া। সমুদ্রতীরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামনে আসার পরই নানারকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে নেটিজেনদের (Hardik Pandya)।
নিজের প্রেম নিয়ে বরাবরই রাখঢাক করেন না হার্দিক। নাতাশার সময় থেকে হার্দিক খোলামেলা প্রেম করেন। এ বারও সেটাই করছেন। মাহিকা শর্মার সঙ্গে হার্দিকের সম্পর্কের গুঞ্জন তৈরি হওয়ার পরে তিনি দীপাবলির সময়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়ে দেন সম্পর্কের কথা। হার্দিকের ছেলে অগস্ত্যকেও দেখা যায় মাহিকার সঙ্গে।
হার্দিকের শেয়ার করা ফটো সিরিজে মাহিকার সঙ্গে নানান ফ্লেভারের অন্তরঙ্গ মুহূর্ত। এক ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে সি-বিচে একান্তে সময় কাটাতে। আরেকটিতে হাসিখুশি ভঙ্গিতে পোজ দিয়েছেন তাঁরা। অন্য একটি ফ্রেমে দেখা যাচ্ছে, গাড়ি ধোয়ার সময় মাহিকা মজা করে হার্দিককে ‘টিজ’ করছেন। পোস্টের শেষ দিকে হার্দিকের ছেলে আগস্টিয়াও সশরীরে হাজির। ক্যাপশনে হার্দিক কোনও কথাই লেখেননি শুধু ইমোজির ব্যবহার। কিন্তু তাতেই মুহূর্তে ছবি ভাইরাল (Hardik Pandya)।

আরও পড়ুন: Jeetu Kamal: শ্যুটিং ছোটপর্দার ‘আর্য’ কি এখন বড় চিন্তায়? কী বলছেন চিকিৎসকরা?
হার্দিক পান্ডিয়ার বিবাহ বিচ্ছেদ
নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ২০২০ সালে করোনার সময়ে বিয়ে করেন হার্দিক। দুই মতেই বিয়ে হয় তাঁদের। সেই বছরই সন্তানের জন্ম দেন নাতাশা। কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে দু’জন বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন। তার পর থেকে অগস্ত্যা নাতাশা ও হার্দিকের কাছে ভাগাভাগি করে থাকে (Hardik Pandya)।


