Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: হাফটাইমের বিরতি চলাকালীন সতীর্থদের সঙ্গে মাঠের একপাশে ওয়ার্ম-আপ করছিলেন থাই লিগ ওয়ানের দল প্রাচুয়াপের ফুটবলারেরা (England Footballer)। ঠিক সেই সময়ে পিছন দিক থেকে হুট করেই একটি মোটরচালিত পিচ রোলার নিয়ে মাঠে ঢুকে পড়েন এক মাঠকর্মী। ৩৫ বছর বয়সী প্রাক্তন ইংরেজ উইঙ্গার আন্দ্রোস টাউনসেন্ড তখন সতীর্থকে পাস বাড়াতে ব্যস্ত ছিলেন, যার ফলে পিছন থেকে আসা রোলারটি তিনি খেয়াল করতে পারেননি। মুহূর্তের মধ্যে রোলারটি তাঁকে পিছন থেকে ধাক্কা মারে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। রোলারটি তাঁর পায়ের উপর দিয়ে কোমর পর্যন্ত উঠে গেলে চরম চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে পাট্টানির মাঠে।
বড় অঘটন থেকে রক্ষা (England Footballer)
ভয়াবহ এই ঘটনার মুখোমুখি হয়েও আশ্চর্যজনকভাবে বড় কোনো চোট পাননি টাউনসেন্ড। প্রাথমিক ধাক্কা সামলে উঠে দাঁড়িয়ে তিনি আবার স্বাভাবিকভাবে ওয়ার্ম-আপ শুরু করেন। পরবর্তীতে ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে দলের ৩-০ ব্যবধানের জয়ে সক্রিয় ভূমিকাও রাখেন সাবেক টটেনহ্যাম তারকা।
টাউনসেন্ডের রসিকতা (England Footballer)
পুরো বিষয়টি চোট ছাড়াই মিটে যাওয়ায় ঘটনাটিকে হালকা মেজাজেই গ্রহণ করেছেন এই অভিজ্ঞ ফুটবলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি মজা করে লেখেন, “মনে হচ্ছে, স্টোকের মাঠে খেলতে যাওয়া মোটেও খারাপ ছিল না।” উল্লেখ্য, কঠিন শারীরিক ফুটবলের জন্য পরিচিত স্টোক সিটির ঘরের মাঠে খেলাকে ইংলিশ ফুটবলে অত্যন্ত কঠিন পরীক্ষা বলে মনে করা হয়, সেটির দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
আরও পড়ুন: MB Players: সায়নের গোলে ৮ বছরের ‘শাপমুক্তি’, কী বলছেন ম্যাচের সুপার সাব?
টাউনসেন্ডের কেরিয়ার (England Footballer)
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, এভারটন ও লুটন টাউনের মতো ক্লাবে নিয়মিত খেলেছেন টাউনসেন্ড (England Footballer)। ইংল্যান্ড জাতীয় দলের হয়েও ১৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০২৪ সালে ইংল্যান্ড ছাড়ার পর তুরস্কের ক্লাবে সংক্ষিপ্ত ইনিংস কাটিয়ে বর্তমানে থাইল্যান্ডের ফুটবল লিগে খেলছেন এই তারকা।



