Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: উৎসবের দিনগুলোয় নিঃসঙ্গতা যেন একটু বেশিই চেপে বসে। মনে হতে পারে, ইশ! যদি একটা হাত থাকত ধরে ঘোরার জন্য, অথবা সারারাত প্যান্ডেল হপিংয়ে সঙ্গী হওয়ার মতো কেউ থাকত! আর ঠিক মানুষের ‘নিঃসঙ্গতা’কেই এখন নিজেদের মূলধন বানিয়েছে চতুর সাইবার জালিয়াতরা। পুজোয় নিঃসঙ্গতা মেটাতে ভাড়ায় পাওয়া যাচ্ছে সঙ্গী? কিন্তু ভুল করেও এই ফাঁদে (Dating Scam) পা দেবেন না, কড়া সতর্কবার্তা দিচ্ছে পুলিশ।
কীভাবে পাতা হচ্ছে এই ডিজিটাল ফাঁদ? (Dating Scam)
ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে হঠাৎই ভেসে উঠছে চমকপ্রদ বিজ্ঞাপন (Rent a boyfriend scam)। নাম দেওয়া হচ্ছে ‘ড্রিমবয়’ বা ‘ড্রিমগার্ল’। সঙ্গে থাকছে পরম সুন্দরী তরুণী কিংবা সুঠাম কান্তি যুবকদের নিখুঁত ছবি। বিজ্ঞাপনে দাবি করা হচ্ছে, পুজোর রাতে প্যান্ডেল পরিক্রমা হোক, নাইট পার্টি কিংবা শহরের বাইরে কোনও ঝটিকা সফর। যেকোনও মুহূর্তে সঙ্গ দিতে প্রস্তুত। ষোলো আনা গোপনীয়তার প্রতিশ্রুতি দিয়ে নিচে জ্বলজ্বল করছে ‘বুক নাও’ (Book Now) অপশন।
আরও পড়ুন:Sleep: রাতে ঘুম আসছে না? জেনে নিন অনিদ্রার কারণ ও মুক্তির উপায়
কিন্তু আসল টুইস্ট এখানেই! লালবাজার সাইবার সেল ও রাজ্য গোয়েন্দাদের দাবি, ছবিতে দেখা ওই চোখধাঁধানো রূপসীদের বাস্তব জীবনে কোনও অস্তিত্বই নেই! কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে বানানো হয়েছে প্রোফাইলগুলো, যা খালি চোখে চেনা অসম্ভব (Dating Scam)।

কীভাবে খালি হচ্ছে পকেট?
একবার যদি কোনও ব্যক্তি কৌতূহল বা লোভে পড়ে ‘বুক নাও’ আইকনে ক্লিক করেন, তবেই শুরু হয় খেলা (Festive season cyber fraud)। অ্যাপে নাম নথিবদ্ধ করার নামে প্রথমেই চাওয়া হয় রেজিস্ট্রেশন ফি অর্থাৎ আগাম টাকা। টাকা দিলেই পাঠানো হয় ভুয়ো এআই মডেলদের ক্যাটালগ। পছন্দের সঙ্গীকে নিশ্চিত করতে এরপর সিকিউরিটি ডিপোজিট, ভেরিফিকেশন চার্জ কিংবা নাইট চার্জের নামে ধাপে ধাপে হাজার হাজার টাকা হাতানো হয় (Dating Scam)। সব টাকা হস্তগত হওয়ার পরেই ওই কাস্টমারকে মুহূর্তে ব্লক করে দেয় প্রতারকরা। যোগাযোগ কাটার পাশাপাশি এক নিমেষে গায়েব হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমানো পুঁজি!
আরও পড়ুন:Love: কিভাবে বুঝবেন, অপরদিকে মানুষটা আপনাকে সত্যি ভালোবাসে কিনা, কী বলছেন মনোবিদরা?
পুলিশের মতে, ইতিপূর্বে ‘ভুয়ো ডেটিং অ্যাপ’-এর মাধ্যমে যেভাবে কোটি কোটি টাকা হাতানো হয়েছে, পুজোর মুখে এই নতুন ‘মোডাস অপারেন্ডি’ বা কৌশল নিয়ে মাঠে নেমেছে প্রতারক চক্র (Cyber crime alert)। উৎসবের আনন্দে গা ভাসানোর আগে সোশ্যাল মিডিয়ার যেকোনও অপরিচিত অফারে লালবাতি জ্বালান। ভার্চুয়াল পৃথিবীর এই মায়াবী ‘ভাড়াটে প্রেম’-এর ফাঁদ থেকে নিজেকে দূরে রাখুন, সজাগ থাকুন!


