Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: প্রাকৃতিক দুর্যোগে লণ্ডভণ্ড ‘ঈশ্বরের নিজের দেশ’ কেরল (Kerala)। আকস্মিক হড়পা বানের সঙ্গেই পাহাড়ি ধস। রবিবার বিকেলের জোড়া বিপর্যয় কোট্টাকাম্বুর এবং নীলাম্বুরে। দুর্ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন দু’জন। বিপর্যয়ের খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করেছে প্রশাসন।
কোথাও নদীর রুদ্ররূপ, কোথাও পাহাড়ের ধস (Kerala)
রবিবার বিকেলে মালাপ্পুরম জেলার কোট্টাপুঝা নদীতে আচমকাই বিধ্বংসী হড়পা বান। উলারভাট্টম ক্যানাল থেকে টিকে কলোনি পর্যন্ত বিস্তৃত নদীর তীরবর্তী অঞ্চল পর্যটকদের অত্যন্ত প্রিয়। ছুটির দিন হওয়ায় সেখানে বহু মানুষের সমাগম হয়েছিল। নদীর জলস্তর অপ্রত্যাশিতভাবে বৃদ্ধি (Flash Flood) পাওয়ায় জলে ভেসে যান ৯ জন পর্যটক। প্রায় ২৭ জন দর্শনার্থী হড়পা বানের তোড়ে আটকে পড়েন।
আরও পড়ুন: Amit Shah: কর্ণাটকে অসুস্থ অমিত শাহ, বাতিল একাধিক কর্মসূচি
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দলের তৎপরতায় ২৭ জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও নদী থেকে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রবল বৃষ্টি না হলেও উজানের জঙ্গলে ভারী বর্ষণের ফলেই নদীর জল আচমকা বিপদসীমা অতিক্রম করে।
আরও পড়ুন:Rahul vs Modi: ইন্দোরে রাহুলের ‘মোদী-মিমিক্রি’, ‘রাজনৈতিক সংস্কৃতি’ নিয়ে প্রশ্ন বিজেপির
একই দিনে ইডুক্কি জেলার কোট্টাকাম্বুরে (Kottakamboor) ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধস (Kerala)। সেখানে রসুনের ক্ষেতে কাজ করার সময় বৃষ্টি থেকে বাঁচতে বালাকৃষ্ণন ও চিন্না নামের দুই ব্যক্তি একটি টিনের শেডে আশ্রয় নিয়েছিলেন। হঠাৎ পাহাড়ের অংশ ভেঙে পড়ে টিনের শেড ধসে যায়। ঘটনাস্থলেই মারা যান দুই কৃষক এবং জখম হন একজন গুরুতর।
জেলাশাসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক
বিপর্যয়ের পরপরই সক্রিয় হয়েছে রাজ্য প্রশাসন। কেরলের (Kerala) মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন (V. D. Satheesan) দ্রুত ইডুক্কি ও মালাপ্পুরম, দুই জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেন। মুখ্যমন্ত্রী পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তলব করেছেন এবং উদ্ধারকাজের প্রতি মুহূর্তের তদারকি করছেন। দুর্গত ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দ্রুত অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


